কুমিল্লায় মোহনা টেলিভিশন অফিসে লুট: দুই আসামি গ্রেপ্তার
- আপডেট সময় : ১২:৪৯:০১ অপরাহ্ন, শনিবার, ৮ অগাস্ট ২০২৬
- / ১৬৯৮ বার পড়া হয়েছে
কুমিল্লার দাউদকান্দিতে মোহনা টেলিভিশনের কুমিল্লা উত্তর জেলা প্রতিনিধির কার্যালয়ে তালা ভেঙে মালামাল লুটের ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তাররা হলেন দাউদকান্দি পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের দোনারচর গ্রামের রায়হান সরকার শুভ (২৭) ও মো. আশিকুল ইসলাম শান্ত (২৭)। গত ৫ আগস্ট ভোররাতে নিজ নিজ বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, গত ১১ জুলাই এ ঘটনায় থানায় মামলা করেন মোহনা টেলিভিশনের কুমিল্লা উত্তর জেলা প্রতিনিধি মো. সাহাব উদ্দিন। সিসিটিভি ফুটেজ পর্যালোচনা ও সাক্ষীদের শনাক্তকরণের ভিত্তিতে তাদের গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছেন।
অফিস থেকে ডিজিটাল সাইনবোর্ড, ক্যামেরা, বুম, ল্যাপটপসহ বিভিন্ন মালামাল লুট করা হয়। গ্রেপ্তারদের আদালতে পাঠানো হয়েছে। লুট হওয়া মালামাল উদ্ধার এবং ঘটনায় আরও কেউ জড়িত কি না, তা তদন্ত করছে পুলিশ।


























