বেনাপোল ইমিগ্রেশন পরিদর্শন করলেন এসবি প্রধান সরদার নুরুল আমিন
এস. এ টিভি
- আপডেট সময় : ১২:০২:৪২ অপরাহ্ন, শনিবার, ৮ অগাস্ট ২০২৬
- / ১৬৩৫ বার পড়া হয়েছে
বাংলাদেশ পুলিশের বিশেষ শাখার (এসবি)প্রধান অতিরিক্ত আইজিপি সরদার নুরুল আমিন বেনাপোল ইমিগ্রেশন পরিদর্শন করেছেন।শনিবার সকাল ১১টার সময় তিনি বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট ইমিগ্রেশন কার্যালয়ে পৌঁছান। এ সময় ইমিগ্রেশন কার্যক্রম, যাত্রীসেবা, নিরাপত্তা ব্যবস্থা এবং যাত্রীদের যাতায়াত সংক্রান্ত বিভিন্ন বিষয় খোঁজ খবর নেন ।
এ পরিদর্শন কালে তার সাথে উপস্থিত ছিলেন যশোর পুলিশ সুপার সৈয়েদ রফিকুল ইসলাম. অতিরিক্ত পুলিশ সুপার ডি এস বি,মোঃ শাখাওয়াত হোসেন,নাভারণ সার্কেল এএসপি মোঃ আরিফ হোসেন।
ইমিগ্রেশন অফিসার ইনচার্জ সাইফুর রহমান খান,বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ মোঃ আশরাফ হোসেনসহ ঊর্ধ্বতন কর্মকর্তাসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।


























