ময়মনসিংহের ভালুকায় পুকুর থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার
আওলাদ রুবেল, ময়মনসিংহ :
- আপডেট সময় : ০১:৫২:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬
- / ১৫৮৭ বার পড়া হয়েছে
ময়মনসিংহের ভালুকায় মসজিদের পরিত্যক্ত পুকুর থেকে অজ্ঞাতপরিচয় এক মানসিক ভারসাম্যহীন ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে ভালুকা মডেল থানা পুলিশ। সকালে উপজেলার মেদুয়ারী ইউনিয়নের বগাজান বাজার এলাকার জামে মসজিদের শেওলাঘেরা পুকুরে একটি মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা। খবর পেয়ে ভালুকা মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।
স্থানীয়রা জানায়, কিছুদিন ধরে ওই ব্যক্তিকে বাজার এলাকায় ঘোরাঘুরি করতে দেখা যাচ্ছিল।
মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতের পরিচয় শনাক্তে কাজ চলছে বলে জানিয়েছে পুলিশ।























