০১:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬

কুমিল্লায় মাদকের রাজত্ব যেন দিন দিন প্রসারিত হচ্ছে

কুমিল্লা প্রতিনিধি:
  • আপডেট সময় : ১২:০০:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬
  • / ১৫৭৪ বার পড়া হয়েছে
এস. এ টিভি সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কুমিল্লায় একই মায়ের গর্ভের সাত ভাইয়ের মাদকের রাজত্ব যেন দিন দিন প্রসারিত হচ্ছে। প্রশাসন থেকে শুরু করে জন প্রতিনিধিরাও যেন তাদের এই রাজত্বের অংশিদার। এই বিষয়ে সংবাদ সংগ্রহ করতে গেলে তাদের এলাকাবাসীর দাবি এতসব অপকর্মের কারনে নষ্ট হচ্ছে এলাকার পরিবেশ। মাদক নির্মূলে দিনরাত কাজ করে যাচ্ছে বলে দাবী করেন প্রশাসনের উর্ধতন কর্মকর্তারা।

কোন এক অদৃশ্য শক্তির জোড়ে দিন দিন নিজেদের রাজত্ব ধরে রাখতে মরিয়া কুমিল্লা ব্রাক্ষ্মনপাড়া উপজেলার বাগড়া গঙ্গানগর এলাকার মৃত তৈয়ব আলীর ছেলে উজ¦লসহ তার আরও ছয় ভাই।একসময় দিনে এনে দিনে খাওয়া পরিবারটি সীমান্তের পাশে বাড়ি হওয়ায় মাদক ব্যাবসা করে রাতারাতি আঙ্গুল ফুলে কলাগাছ হওয়ার ঘটনায় নড়েচড়ে বসেছে সচেতন মহল।

সামান্য রেলেওয়ের কুলি বাবার ছেলেদের বিশাল বাড়ি, দামি গাড়ি দেখে সবার মনে একটাই প্রশ্ন এই সম্পদের উৎস কি মাদক চোরাকারবারি, অবৈধ পথে গরু নামানো, গুম, খুন, মিথ্যা মামলা দিয়ে চাঁদাবাজিসহ সকল অপকর্মের সাথে জড়িত এই সাত ভাই।

এলাকায় খবর নিয়ে জানাযায়, প্রশাসনকে ম্যানেজ করে চালানো হয় অপকর্ম যা সকলের কাছে স্পষ্ট। ব্রাক্ষ্মনপাড়া থানায় বিগত দিনে কর্মরত কিছু অফিসারদের সাথে সম্পর্ক তৈরী করতো উজ্জ্বল গং। কেউ প্রতিবাদ করলেই বিভিন্ন থানায় মামলা দিয়ে প্রশাসনকে টাকা দিয়ে গ্রেফতার করানো হতো । বৃদ্ধ, প্রতিবন্ধিসহ সকল স্তরের মানুষ এই গ্যাং এর রোশানলের স্বীকার।

গ্রামবাসী জানায়,আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন কর্মকর্তাদের নিয়ে প্রতিদিনই জলশা সাজিয়ে বসতো তারা। সামাজিক যোগাযোগ মাধ্যমে এসকল অসাধু কর্মকর্তাদের সাথে ছবিও পাওয়া যায় তাদের। তাদের এসকল অপকর্মের কারনে নষ্ট হচ্ছে এলাকার পরিবেশ। বিষয়টি গুরুত্ব দিয়ে দেখবেন প্রশাসন এমনটাই দাবী এলাকার সাধারন মানুষের।

মাদক ব্যবসায়ীদের দ্বারা লাঞ্চিত অপর এক সাংবাদিক জানায়, মাদকের ছবি তোলার কারনে মাদক ব্যবসায়ীরা ক্যামেরা কেড়ে নেয়। বিজিবিকে ফোন করে আমাদরে গ্রেফতার করতে নির্দেশ দেয়। আমি প্রশাসনকে বলবো সবার আগে কুমিল্লায় মাদক নির্মূলকে প্রধান্য দেয়া হোক।

বিষয়টি নিয়ে জেলা পুলিশের এই উর্ধতন কর্মকর্তা জানায়, কুমিল্লায় মাদক ব্যাবসায়ীদের কোন ছাড় দেয়া হবে না। পুলিশ নিরলস ভাবে কাজ করে যাচ্ছে একটি গোটা জাতীকে ধ্বংস করতে মাদকই যথেষ্ট। মাদক নির্মূলে সকলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করবে এমটাই প্রত্যাশা সকলের

এস. এ টিভি সমন্ধে

SATV (South Asian Television) is a privately owned ‘infotainment’ television channel in Bangladesh. It is the first ever station in Bangladesh using both HD and 3G Technology. The channel is owned by SA Group, one of the largest transportation and real estate groups of the country. SATV is the first channel to bring ‘Idol’ franchise in Bangladesh through Bangladeshi Idol.

যোগাযোগ

বাড়ী ৪৭, রাস্তা ১১৬,
গুলশান-১, ঢাকা-১২১২,
বাংলাদেশ।
ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০
ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪
ই-মেইল: info@satv.tv
ওয়েবসাইট: www.satv.tv

© সর্বস্বত্ব সংরক্ষিত ২০১৩-২০২৩। বাড়ী ৪৭, রাস্তা ১১৬, গুলশান-১, ঢাকা-১২১২, বাংলাদেশ। ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০, ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

কুমিল্লায় মাদকের রাজত্ব যেন দিন দিন প্রসারিত হচ্ছে

আপডেট সময় : ১২:০০:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬