ফরিদপুরের সদরপুরে দুটি ভাঙা সড়কের নির্মাণকাজ পরিদর্শনে এমপি শহিদুল ইসলাম বাবুল
- আপডেট সময় : ০৬:৩০:০২ অপরাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২৬
- / ১৫৯৯ বার পড়া হয়েছে
ফরিদপুরের সদরপুর উপজেলার গাবতলা ও সতের রশি এলাকার পৃথক দুটি ভাঙা সড়কের নির্মাণকাজ পরিদর্শন করেছেন ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বাবুল।
রবিবার নির্মাণাধীন সড়ক দুটি পরিদর্শন করে কাজের অগ্রগতি ও গুণগত মান সম্পর্কে সংশ্লিষ্ট ও এলাকাবাসীর সঙ্গে কথা বলেন। এসময় তিনি দ্রুত এবং টেকসই ভাবে নির্মাণকাজ সম্পন্ন করে সাধারণ মানুষের নিরাপদ চলাচল নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন । এর আগে ওই এলাকার সাধারণ মানুষ
দীর্ঘদিনের জনভোগান্তি দূর করতে এবং এলাকার যোগাযোগ ব্যবস্থা উন্নত করতে সরকারের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণকে স্বাগত জানান তারা । এছাড়া,
জনগণের দুর্ভোগ লাঘব ও টেকসই অবকাঠামো উন্নয়নে ফরিদপুর ৪ আসনের সংসদ সদস্যকে তদারকি ও কার্যকর উদ্যোগ অব্যাহত থাকবে এমনটি প্রত্যাশা করেন সদরপুরবাসী। পরিদর্শন কালে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ছাড়াও সদরপুর উপজেলা বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
























