ফ্লাইট এক্সপার্টের বিরুদ্ধে মানিলন্ডারিংয়ের অভিযোগে মামলা
এস. এ টিভি
- আপডেট সময় : ০১:৫৩:৫২ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬
- / ১৫৪৩ বার পড়া হয়েছে
কয়েক শত গ্রাহক ও সাব-এজেন্টের কাছ থেকে বিমান টিকিটের অগ্রিম টাকা নিয়ে টিকিট সরবরাহ না করার অভিযোগে অনলাইনভিত্তিক ট্রাভেল প্রতিষ্ঠান ফ্ল্যাইট এক্সপার্ট (এফইবিডি)-এর বিরুদ্ধে। তাদের বিরুদ্ধে প্রায় ৩৪ কোটি ৬৯ লাখ ৩১ হাজার ৯০ টাকা মানিলন্ডারিংয়ের অভিযোগে মামলা করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি।
সিআইডি বিশেষ শাখা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে, সিআইডির ফাইন্যান্সিয়াল ক্রাইম ইউনিটের অনুসন্ধানে পাওয়া তথ্যের ভিত্তিতে রাজধানীর মতিঝিল থানায় গত শরিবার ৭ জনের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করা হয়েছে। মামলার আসামিরা হলেন- সালমান বিন রশিদ শাহ সায়েম, এম এ রশিদ শাহ সম্রাট, আমির হামজা রশিদ শাহ নায়েম, এ কে এম শাহদাত হোসেন, আব্দুল গণি মেহেদী, মো. সাকীব হোসেন এবং মোতাহের হোসেন।
























