০৮:৫৪ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬

সর্বস্তরের মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

এস. এ টিভি
  • আপডেট সময় : ০৬:২৩:১০ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬
  • / ১৫৫২ বার পড়া হয়েছে
এস. এ টিভি সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মানুষ চিকিৎসকদের ওপর আস্থা রাখতে চায় জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সর্বস্তরের মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে কাজ করছে সরকার। ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালের ৮০ বছরপূর্তি উদযাপন অনুষ্ঠানে যোগ দিয়ে একথা বলেন প্রধানমন্ত্রী। চিকিৎসকদের গ্রামে কাজ করার উপর গুরুত্বারোপ করে প্রধানমন্ত্রী প্রশ্ন রাখেন, ভোটের জন্য তিনি গ্রামে যেতে পারলে, চিকিৎসা দিতে চিকিৎসকরা কেন গ্রামে যেতে পারবেন না?

প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে যোগদানের আগে প্রধানমন্ত্রী দুটি ছাত্রী হোস্টেলের নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন এবং ক্যাম্পাসে বৃক্ষরোপণ করেন। পরে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন প্রধানমন্ত্রী। তিনি দেশের চিকিৎসা শিক্ষা, স্বাস্থ্যসেবার মানোন্নয়ন, আধুনিক চিকিৎসা অবকাঠামো গড়ে তোলা এবং দক্ষ মানবসম্পদ তৈরিতে ঢাকা মেডিকেল কলেজের ঐতিহাসিক ভূমিকার প্রশংসা করেন। একই সঙ্গে ভবিষ্যতে স্বাস্থ্যখাতকে আরও আধুনিক, প্রযুক্তিনির্ভর ও জনবান্ধব করতে সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

এস. এ টিভি সমন্ধে

SATV (South Asian Television) is a privately owned ‘infotainment’ television channel in Bangladesh. It is the first ever station in Bangladesh using both HD and 3G Technology. The channel is owned by SA Group, one of the largest transportation and real estate groups of the country. SATV is the first channel to bring ‘Idol’ franchise in Bangladesh through Bangladeshi Idol.

যোগাযোগ

বাড়ী ৪৭, রাস্তা ১১৬,
গুলশান-১, ঢাকা-১২১২,
বাংলাদেশ।
ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০
ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪
ই-মেইল: info@satv.tv
ওয়েবসাইট: www.satv.tv

© সর্বস্বত্ব সংরক্ষিত ২০১৩-২০২৩। বাড়ী ৪৭, রাস্তা ১১৬, গুলশান-১, ঢাকা-১২১২, বাংলাদেশ। ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০, ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

সর্বস্তরের মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

আপডেট সময় : ০৬:২৩:১০ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬