০৯:৪৬ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬

গাজীপুরের ঐতিহ্যবাহী খালগুলো এখন অস্তিত্বসংকটে

এস. এ টিভি
  • আপডেট সময় : ০৭:০৫:২১ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬
  • / ১৫৫৯ বার পড়া হয়েছে
এস. এ টিভি সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গাজীপুর সিটি করপোরেশনের কাশিমপুর এলাকার একসময়ের প্রবহমান ও ঐতিহ্যবাহী খালগুলো এখন দখল ও দূষণের কবলে পড়ে অস্তিত্ব সংকটে ভুগছে। দীর্ঘদিন সংস্কারের অভাবে খালের পানি প্রবাহ বন্ধ হয়ে তৈরি হয়েছে চরম জনদুর্ভোগ। তবে চলমান প্রকল্পের আওতায় খালটি দখল ও দূষণমুক্ত করার আশ্বাস দিয়েছে সিটি কর্পোরেশন।

একসময় যে খালে চলতো পালতোলা নৌকা, মিলতো হরেক প্রজাতির দেশি মাছ—সময়ের পরিক্রমায় সেই ঐতিহ্যবাহী খালটিই এখন পরিণত হয়েছে ময়লা-আবর্জনার ভাগাড়ে। গাজীপুরের কাশিমপুর এলাকার এই জলপথটি এখন কেবলই এক মৃতপ্রায় খালের গল্প।

কাশিমপুরের ভবানীপুর থেকে বেক্সিমকো এবং পানিশাইল থেকে চক্রবর্তী পর্যন্ত বিস্তৃত কয়েক কিলোমিটার দীর্ঘ এই খালটি একসময় যুক্ত ছিল বংশাই নদীর সাথে। স্থানীয়দের জীবন-জীবিকা ও কৃষিকাজের অন্যতম প্রধান উৎস ছিল এই প্রাকৃতিক জলাধার।

কিন্তু সেই সোনালী অতীত এখন শুধুই স্মৃতি। স্থানীয়দের অভিযোগ, বছরের পর বছর ধরে একটি প্রভাবশালী মহল খালের জায়গা দখল করে গড়ে তুলেছে দোকানপাট, বাসাবাড়ি আর কলকারখানা। অন্যদিকে, কারখানার বিষাক্ত কেমিক্যাল ও গৃহস্থালি বর্জ্যে খালের পানি এখন কুচকুচে কালো আর দুর্গন্ধময়।

দীর্ঘদিন খনন ও সংস্কার না করায় অনেক স্থানে খালের অস্তিত্বই এখন বিলীন। ফলে সামান্য বৃষ্টিতেই তৈরি হচ্ছে কৃত্রিম জলাবদ্ধতা, বাড়ছে মশার উপদ্রবসহ নানা রোগবালাই। তবে এই সংকট থেকে মুক্তির আলো দেখাচ্ছে নগর কর্তৃপক্ষ।

নগরায়ণের চাপে হারিয়ে যেতে বসা এই প্রাকৃতিক অবকাঠামোটি রক্ষা করা না গেলে পুরো এলাকার পরিবেশ বিপর্যয় ঘটবে বলে আশঙ্কা বিশেষজ্ঞদের। তাই শুধু আশ্বাস নয়, দ্রুত উচ্ছেদ ও খনন কাজ শুরুর দাবি কাশিমপুরবাসীর।

এস. এ টিভি সমন্ধে

SATV (South Asian Television) is a privately owned ‘infotainment’ television channel in Bangladesh. It is the first ever station in Bangladesh using both HD and 3G Technology. The channel is owned by SA Group, one of the largest transportation and real estate groups of the country. SATV is the first channel to bring ‘Idol’ franchise in Bangladesh through Bangladeshi Idol.

যোগাযোগ

বাড়ী ৪৭, রাস্তা ১১৬,
গুলশান-১, ঢাকা-১২১২,
বাংলাদেশ।
ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০
ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪
ই-মেইল: info@satv.tv
ওয়েবসাইট: www.satv.tv

© সর্বস্বত্ব সংরক্ষিত ২০১৩-২০২৩। বাড়ী ৪৭, রাস্তা ১১৬, গুলশান-১, ঢাকা-১২১২, বাংলাদেশ। ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০, ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

গাজীপুরের ঐতিহ্যবাহী খালগুলো এখন অস্তিত্বসংকটে

আপডেট সময় : ০৭:০৫:২১ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬