গফরগাঁওয়ে এক কলেজ ছাত্রকে কুপিয়ে হত্যা
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:৪৬:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জুন ২০২৬
- / ১৭৩০ বার পড়া হয়েছে
ময়মনসিংহের গফরগাঁওয়ে নাহিয়ান রবিন নামে এক কলেজ ছাত্রকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গেলো রাতে উপজেলার পৌরশহরের মাজার রোড এলাকায় এ ঘটনা ঘটে।
গফরগাঁও থানার ওসি এএসএম আতিকুর রহমান জানান, রাতে জন্মদিনের অনুষ্ঠান শেষে বাড়ি ফিরছিলো রবিন ও তার বন্ধু মাসুম। মাজার রোড এলাকায় আসতেই কয়েকজন মুখোশধারী গতি রোধ করে তাদের। এসময় মাসুম ও রবিনের চোখে মরিচের গুড়ো ছিটিয়ে দিয়ে দুর্বৃত্তরা রবিনকে এলোপাতাড়ি কুপিয়ে আহত করে। মাসুম ঘটনাস্থল থেকে পালিয়ে বেঁচে যায়। স্থানীয়রা রবিনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। ভোরে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সে। জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।

























