নানক ও তাপসসহ ২৮ আসামির বিরুদ্ধে আজ সাক্ষ্যগ্রহণ শুরু
- আপডেট সময় : ০৪:১৮:৩৪ অপরাহ্ন, সোমবার, ৮ জুন ২০২৬
- / ১৮৯০ বার পড়া হয়েছে
জুলাই গণঅভ্যুত্থান চলাকালে রাজধানীর মোহাম্মদপুরে ৯ জনকে হত্যার মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার শুরু হয়েছে। সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক ও ঢাকা দক্ষিণ সিটির সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপসসহ ২৮ আসামির বিরুদ্ধে আজ সূচনা বক্তব্য ও সাক্ষ্যগ্রহণ শুরু হচ্ছে। বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল-১ এ বিচার শুরু করেন।
প্রসিকিউশনের অভিযোগ অনুযায়ী, ২০২৪ সালের ১৮ ও ১৯ জুলাই মোহাম্মদপুরে আন্দোলনকারী ছাত্র-জনতার ওপর নির্বিচারে গুলি চালানো হয়। আসামিদের প্রত্যক্ষ উসকানি ও উপস্থিতিতে চালানো এই নৃশংসতায় মাহমুদুর রহমান সৈকত ও ফারহান ফাইয়াজসহ ৯ জন নিহত হন। গত ১০ মে আনুষ্ঠানিকভাবে অভিযোগ গঠনের পর আজ মামলাটির সাক্ষ্যগ্রহণ শুরু হলো। এ মামলায় গ্রেপ্তার হয়ে বর্তমানে কারাগারে রয়েছেন নিষিদ্ধ ছাত্রলীগের মোহাম্মদপুর থানার সভাপতি নাঈমুল হাসান রাসেলসহ চার আসামি।
অন্যদিকে, সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান, সাবেক যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার এবং সাবেক অ্যাডিশনাল ডিআইজি প্রলয় কুমার জোয়ারদারসহ ১৮ জন আসামি এখনো পলাতক রয়েছেন।


























