বিদ্যুতের দাম খুচরা পর্যায়ে ১৬ দশমিক ৬৮ শতাংশ বৃদ্ধি
- আপডেট সময় : ০৭:১১:৫৯ অপরাহ্ন, বুধবার, ৩ জুন ২০২৬
- / ১৫৩৮ বার পড়া হয়েছে
খুঁচরা ও পাইকারী উভয় পর্যায়েই বিদ্যুতের দাম বাড়ানো হয়েছে। ইউনিট প্রতি খুঁচরা মূল্য ১ টাকা ৫২ পয়সা এবং পাইকারী মূল্য ১ টাকা ৩৯ পয়সা বাড়ানো হয়েছে। গ্যাস-তেলের পর বিদ্যুতের এই মূল্য বৃদ্ধিতে জীবনযাত্রা ব্যয় বেড়ে অনেকেই বিপাকে পড়বেন বলে মনে করছেন ভোক্তারা।
দু’বছর পর দেশে ফের বিদ্যুতের দাম বাড়িয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন –বিইআরসি। বুধবার বিদ্যুতের পাইকারি ও খুঁচরা মূল্যহার ঘোষণা করেছে কমিশন। (গ্রাফিকস)
পাইকারি পর্যায়ে ইউনিট প্রতি ১ টাকা ৩৯ পয়সা বেড়ে বর্তমান দাম ৮ টাকা ৩৯ পয়সা করা হয়েছে। ভোক্তা বা খুঁচরা পর্যায়ে ১ টাকা ৫২ পয়সা বাড়িয়ে ১০ টাকা ৬৩ পয়সা নির্ধারণ করা হয়েছে। সঞ্চালন চার্জ বাড়ানো হয়েছে ২৩ দশমিক ৯৬ শতাংশ।
মিশ্র প্রতিক্রিয়া বিদ্যুৎ ক্রেতাদের মধ্যে। কারো-কারো অভিযোগ– দীর্ঘদিনের দুর্নীতি, অব্যবস্থাপনা, ভুল পরিকল্পনা এবং অপচয়ের দায় সাধারণ গ্রাহকদের ওপর চাপিয়ে দেয়া হচ্ছে।
বিদ্যুত ব্যবহার করে উৎপাদিত বিভিন্ন প্রয়োজনীয় পণ্যের দাম বৃদ্ধির সম্ভাবনা তৈরি হয়েছে যা জনজীবনে প্রভাব ফেলবে বলে মত অনেকের।
গ্যাস ও জ্বালানী তেলের পর বৃদ্ধি পাওয়া বিদ্যুতের দাম সাধারণের জীবনযাত্রা ব্যয় বৃদ্ধি করে জীবনধারণ কঠিন করবে বলে মনে করছেন ভোক্তা পক্ষ।

























