ভারতে আটক ১০ বাংলাদেশিকে বিজিবির কাছে হস্তান্তর
এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:২২:৩৯ অপরাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬
- / ১৭৭৪ বার পড়া হয়েছে
অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগে আটক ১০ বাংলাদেশিকে পতাকা বৈঠকের মাধ্যমে বিজিবির কাছে হস্তান্তর করেছে বিএসএফ। আজ সকালে ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার ধোপাঝুড়ি সীমান্ত দিয়ে তাদের দেশে ফেরত আনা হয়। ফেরত আসা সবাই রাজশাহীর গোদাগাড়ী উপজেলার বাসিন্দা বলে জানিয়েছে বিজিবি।
পাসপোর্ট বা বৈধ কাগজপত্র ছাড়া ভারতের মেঘালয়ে প্রবেশ করলে সেখানকার পুলিশ এই ১০ বাংলাদেশিকে আটক করে। দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর আলোচনার পর আজ তাদের তেলিখালী বিজিবি ক্যাম্পে হস্তান্তর করা হয়। এ ঘটনায় ৩৯ বিজিবির পক্ষ থেকে হালুয়াঘাট থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। হালুয়াঘাট থানার ওসি ফেরদৌস আলম জানান, আইনি প্রক্রিয়া শেষে আটককৃতদের আজই ময়মনসিংহের আদালতে পাঠানো হয়েছে।



























