চট্টগ্রামে সন্ত্রাসীদের গুলিতে আহত শিশু রেশমী আক্তারের মৃত্যু
- আপডেট সময় : ০৭:৩৬:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬
- / ১৫৬১ বার পড়া হয়েছে
চট্টগ্রামের রৌফাবাদে সন্ত্রাসীদের গুলিতে আহত ১১ বছর বয়সী শিশু রেশমী আক্তার মারা গেছে। টানা সাত দিন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করে সে। গত বৃহস্পতিবার রাতে সন্ত্রাসীদের গুলিতে রাজু নামের এক যুবক নিহতের ঘটনায় গুলিবিদ্ধ হয়েছিল শিশুটি।
বায়েজিদ বোস্তামীর রৌফাবাদ শহীদ মিনার গলিতে বাসা থেকে পান কিনতে বের হয়ে বাম চোখে গুলিবিদ্ধ হয়েছিল শিশু রেশমী। চমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল তসলিম উদ্দিন জানান, সংকটাপন্ন অবস্থায় দীর্ঘ চিকিৎসা দিলেও বাঁচানো যায়নি তাকে।
এর আগে একই ঘটনায় ঘটনাস্থলেই নিহত হন রাজু নামের এক যুবক। এই জোড়া খুনের ঘটনায় এলাকায় এখনো থমথমে পরিস্থিতি বিরাজ করছে। পুলিশ জানিয়েছে, রাজুর মায়ের করা মামলায় এখন পর্যন্ত ৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে।বাকি অভিযুক্তদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।























