চট্টগ্রাম অগ্নি দুর্ঘটনা প্রতিরোধে মহড়া অনুষ্ঠিত
- আপডেট সময় : ০৬:০৪:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬
- / ১৫৬৮ বার পড়া হয়েছে
চট্টগ্রাম বন্দরে অনাকাঙ্ক্ষিত অগ্নি দুর্ঘটনা প্রতিরোধে গতিশীলতা যাচাইয়ের লক্ষ্যে অগ্নি নির্বাপন মহড়া অনুষ্ঠিত হয়েছে। মহড়ায় খোলা আগুন থেকে রাসায়নিকবাহী একটি কনটেইনারে অগ্নিকান্ডের অনুকল্পে ফায়ার ইউনিটগুলো দ্রুত পানি ও ফোম প্রয়োগের মাধ্যমে আগুন নিয়ন্ত্রণে আনে।
নিরাপত্তা সপ্তাহ উপলক্ষ্যে সকালে চট্টগ্রাম বন্দরের চার নম্বর জেটি গেইটের অভ্যন্তরে ডিটিএম অপারেশন ভবনের সামনে আয়োজন করা হয় অগ্নি নির্বাপন মহড়া। মহড়ার শুরুতে কাঠ-কয়লার আগুন নির্বাপনের চিত্র তুলে ধরা হয়। পরে কাঠ কয়লার আগুন কনটেইনারে ছড়িয়ে পড়লে কি পরিস্থিতি হতে পারে তা দেখানো হয়।
আগুন লাগার পর সব ইউনিটের সমন্বিত প্রচেষ্টায় অল্প সময়ের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আসার চিত্র তুলে ধরা হয়। অগ্নি নির্বাপণে ফোমের ব্যবহার সম্পর্কে ধারণা দেয়া হয়।
দুর্ঘটনা মোকাবেলায় এ ধরনের প্রশিক্ষণের প্রয়োজন জানিয়ে বন্দরের কর্মকর্তারা জানালেন মহড়ার মাধ্যমে সংশ্লিষ্ট সংস্থা ও চট্টগ্রাম বন্দরের দায়িত্বরতদের মধ্যে দক্ষতা ও সমন্বয় বাড়ে। এতে জরুরি পরিস্থিতিতে দ্রুত কাজ করা সম্ভব হয়।
সপ্তাহব্যাপী এ আয়োজনে বন্দরের মেরিন, মেকানিক্যাল, ট্রাফিকসসহ সব বিভাগের নিরাপত্তা ব্যবস্থা ও অপারেশনের ঘাটতি পর্যালোচনা করে পদক্ষেপ নেয়া হবে।


























