ডিসি সম্মেলনে দর্শনীয় স্থানগুলোকে মূল্যায়ন করে পর্যটন কেন্দ্র গড়ে তোলার পরামর্শ
- আপডেট সময় : ০২:৩৯:৫৩ অপরাহ্ন, সোমবার, ৪ মে ২০২৬
- / ১৫৫১ বার পড়া হয়েছে
দেশের বিভিন্ন জেলায় অবস্থিত সকল দর্শনীয় স্থানগুলোকে মূল্যায়ন করে পর্যটন কেন্দ্র গড়ে তোলার পরামর্শ দেয়া হয়েছে জেলা প্রশাসকদের। ডিসি সম্মেলনের দ্বিতীয় দিনে বৈঠক শেষে সাংবাদিকদের এতথ্য জানান পর্যটন মন্ত্রী আফরোজা খানম ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী।
দেশের প্রতিটি জেলায় ছড়িয়ে থাকা পর্যটন স্থানগুলো সংস্কার এবং নতুন পর্যটকদের আকর্ষণ করার জন্য কী কী পদক্ষেপ নেওয়া যায়, তা নিয়ে বিস্তারিত আলোচনা হয় জেলা প্রশাসকদের সঙ্গে। একই সঙ্গে কক্সবাজারকে যাতে আরও পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার জন্য জেলা প্রশাসনকে নির্দেশ দেয়া হয়। সংস্কৃতিমন্ত্রী বলেন, প্রাচীন নিদর্শন সংরক্ষণ ও উন্নয়ন নিয়েও আলোচনা হয়েছে। প্রত্নতত্ত্ব অধিদপ্তরের আওতায় ৫৩৫টি নিদর্শন তালিকাভুক্ত করে সেগুলো নিয়ে কাজ চলছে বলেও জানান মন্ত্রী। অপরদিকে পর্যটন মন্ত্রী জানান, সেন্টমার্টিনে বছরের কিছু সময় বন্ধ থাকার বিষয়টি নিয়ে আলোচনা হয়নি, কিন্তু সেটি নিয়ে সরকার ভাবছে।























