সংরক্ষিত নারী আসনে মনোনয়নপত্র তুললেন শিল্পী রেজা
- আপডেট সময় : ০৩:১৭:৪৪ পূর্বাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬
- / ১৫৪১ বার পড়া হয়েছে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংরক্ষিত নারী আসনের জন্য দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করেছেন জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় কমিটির সহ-ত্রাণ বিষয়ক সম্পাদক শিল্পী রেজা।
নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী আজ তিনি মনোনয়নপত্র সংগ্রহ করেন। এ সময় দলীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।
দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত শিল্পী রেজা তৃণমূল থেকে কেন্দ্রীয় পর্যায় পর্যন্ত সক্রিয়ভাবে কাজ করে আসছেন। বিশেষ করে ত্রাণ কার্যক্রম ও সামাজিক সহায়তায় তার অবদান উল্লেখযোগ্য। দুর্যোগকালীন সময়ে অসহায় মানুষের পাশে দাঁড়ানো এবং নারীদের সংগঠিত করার ক্ষেত্রে তার ভূমিকা দলীয় নেতাকর্মীদের কাছে প্রশংসিত।
দলীয় নেতাকর্মীরা মনে করছেন, তার মতো ত্যাগী ও পরিশ্রমী নেত্রীকে মনোনয়ন দেওয়া হলে দল সাংগঠনিকভাবে আরও শক্তিশালী হবে এবং জাতীয় সংসদে নারীদের কার্যকর প্রতিনিধিত্ব নিশ্চিত হবে।
শিল্পী রেজা বলেন, দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি বিভিন্ন মামলা ও হামলার শিকার হয়েছেন, তবে কখনো জনগণের পাশ থেকে সরে যাননি। ভবিষ্যতেও মানুষের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
তিনি আরও বলেন, নারীদের জীবনমান উন্নয়নে পরিকল্পিত ও টেকসই উদ্যোগ গ্রহণ জরুরি। এ ক্ষেত্রে নারীর অংশগ্রহণ ও নেতৃত্ব নিশ্চিত করা প্রয়োজন। দলের সমর্থন পেলে তিনি নেতাকর্মীসহ পিছিয়ে পড়া মানুষের কল্যাণে কাজ করতে চান।


























