দেশের বিভিন্ন অঞ্চলে কয়েক দিন ধরে গরমে হাঁসফাঁস অবস্থা
- আপডেট সময় : ০৮:৫০:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬
- / ১৫৫৫ বার পড়া হয়েছে
দেশের ৬ জেলায় বইছে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ। এছাড়াও ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে কয়েক দিন ধরে গরমে হাঁসফাঁস অবস্থা। এ পরিস্থিতিতে আবহাওয়া অফিস বলছে, দেশের সব বিভাগে বজ্রসহ বৃষ্টির আভাস রয়েছে।
দেশের বিভিন্ন স্থানে তীব্র গরমে অতিষ্ঠ জনজীবন। আবহাওয়া অফিস জানিয়েছে, রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ, যশোর, চুয়াডাঙ্গা ও কুষ্টিয়া জেলার ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। তবে এটি বৃহস্পতিবার প্রশমিত হতে পারে। আবহাওয়া অফিস বলছে, লঘুচাপের বাড়তি অংশ উত্তরপশ্চিম বঙ্গোপসাগর ও এর কাছাকাছি এলাকায় অবস্থান করছে। এ পরিস্থিতিতে শুক্রবার সন্ধ্যা পর্যন্ত দেশের সব বিভাগে অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া, শুক্রবার থেকে পরবর্তী দুদিন দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। দেশের বিভিন্ন স্থানে বজ্রসহ বৃষ্টির এ প্রবণতা কয়েক দিন অব্যাহত থাকতে পারে। দুপুরের মধ্যে চার অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।























