০৮:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬

ফুডির ১৫০০+ রাইডারের জন্য বিনামূল্যে দুর্ঘটনা বীমা সুবিধা চালু

এস. এ টিভি
  • আপডেট সময় : ০১:২০:১৬ অপরাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬
  • / ২১৯০ বার পড়া হয়েছে
এস. এ টিভি সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ফুড-ডেলিভারি রাইডারদের নিরাপত্তা ও আর্থিক সুরক্ষা নিশ্চিত করতে গ্রিন ডেল্টা ইন্স্যুরেন্স পিএলসি-র সাথে পার্টনারশীপ করেছে ফুডি এক্সপ্রেস লিমিটেড। এই উদ্যোগের আওতায় রাইডাররা দুর্ঘটনাজনিত মৃত্যু বা পঙ্গুত্বের ক্ষেত্রে আর্থিক বীমা সুবিধা পাবেন। সবচেয়ে বড় বিষয় হলো, এই বীমার পুরো প্রিমিয়াম ফুডি নিজেই বহন করছে; ফলে রাইডারদের বাড়তি কোনো টাকা খরচ করতে হবে না।

এর মাধ্যমে রাইডাররা কর্মক্ষেত্রে দুর্ঘটনার ঝুঁকি থেকে সুরক্ষিত থাকবেন, যা তাদের এবং তাদের পরিবারের জন্য একটি গুরুত্বপূর্ণ সুরক্ষা হিসেবে কাজ করবে। ইতোমধ্যে ফুডির ১৫০০-এর বেশি শীর্ষ রাইডার এই সুবিধার আওতায় এসেছেন এবং প্রতি মাসেই এই সংখ্যা আরও বাড়ছে।

এই উদ্যোগের আওতায় রাইডারদের জন্য একটি পার্সোনাল অ্যাক্সিডেন্টাল ইন্স্যুরেন্স প্ল্যান চালু করা হয়েছে, যেখানে দুর্ঘটনার ফলে মৃত্যু বা স্থায়ী অক্ষমতার ক্ষেত্রে নির্ধারিত কভারেজ প্রদান করা হবে। আংশিক অক্ষমতার ক্ষেত্রেও নির্ধারিত আর্থিক সহায়তা নিশ্চিত করা হয়েছে, যা রাইডারদের অনিশ্চয়তার সময়ে সহায়ক ভূমিকা রাখবে। এই বীমা সুবিধাটি নির্দিষ্ট সময়সীমার মধ্যে ঘটে যাওয়া দুর্ঘটনার ক্ষেত্রে প্রযোজ্য হবে এবং বার্ষিক ভিত্তিতে নবায়নযোগ্য।

উক্ত উদ্যোগ সম্পর্কে ফুডি এক্সপ্রেস লিমিটেড-এর চিফ অপারেটিং অফিসার মো. শাহনেওয়াজ মান্নান বলেন, ‘প্রাথমিকভাবে ফুডির শীর্ষ রাইডারদের এই প্ল্যানের আওতায় আনা হয়েছে, তবে ধীরে ধীরে সকল রাইডারকে এই সুবিধার অন্তর্ভুক্ত করার লক্ষ্য রয়েছে। ইন্ডাস্ট্রিতে একটি উল্লেখযোগ্য ইতিবাচক প্রভাব তৈরি করতে ফুডি নিরলসভাবে কাজ করে যাচ্ছে, যাতে এটি একটি বিশ্বস্ত দেশীয় ব্র্যান্ড হিসেবে নিরলসভাবে কাজ করে যেতে পারে।’

গ্রিন ডেল্টা ইন্স্যুরেন্স পিএলসি-এর পক্ষ থেকে নির্বাহী ভাইস প্রেসিডেন্ট ও ক্লাস্টার হেড আবু সাঈদ বলেন, ‘আমরা সবসময় আমাদের গ্রাহকদের ভবিষ্যৎ সুরক্ষায় কাজ করে আসছি। ফুডির রাইডারদের জন্য এই বীমা সুবিধা একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ, যা তাদের দুর্ঘটনাজনিত ঝুঁকি মোকাবিলায় আর্থিক সহায়তা প্রদান করবে এবং দীর্ঘমেয়াদে তাদের নিরাপত্তা নিশ্চিত করবে।’

উভয় প্রতিষ্ঠানই আশা প্রকাশ করেছে যে এই উদ্যোগ রাইডারদের জন্য একটি নিরাপদ ও সহায়ক কর্মপরিবেশ তৈরি করবে এবং ভবিষ্যতে আরও এমন কল্যাণমূলক কার্যক্রমের পথ প্রশস্ত করবে।

এস. এ টিভি সমন্ধে

SATV (South Asian Television) is a privately owned ‘infotainment’ television channel in Bangladesh. It is the first ever station in Bangladesh using both HD and 3G Technology. The channel is owned by SA Group, one of the largest transportation and real estate groups of the country. SATV is the first channel to bring ‘Idol’ franchise in Bangladesh through Bangladeshi Idol.

গুরুত্বপূর্ণ লিংক সমুহ

Warning: Attempt to read property "post_status" on null in /home/satv/public_html/wp-admin/includes/template.php on line 2309

Warning: Attempt to read property "post_status" on null in /home/satv/public_html/wp-admin/includes/template.php on line 2313

Warning: Attempt to read property "post_status" on null in /home/satv/public_html/wp-admin/includes/template.php on line 2319

Warning: Attempt to read property "post_status" on null in /home/satv/public_html/wp-admin/includes/template.php on line 2323

Warning: Attempt to read property "ID" on null in /home/satv/public_html/wp-admin/includes/template.php on line 2327

Warning: Attempt to read property "post_status" on null in /home/satv/public_html/wp-admin/includes/template.php on line 2331

Warning: Attempt to read property "ID" on null in /home/satv/public_html/wp-admin/includes/template.php on line 2345

যোগাযোগ

বাড়ী ৪৭, রাস্তা ১১৬,
গুলশান-১, ঢাকা-১২১২,
বাংলাদেশ।
ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০
ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪
ই-মেইল: info@satv.tv
ওয়েবসাইট: www.satv.tv

© সর্বস্বত্ব সংরক্ষিত ২০১৩-২০২৩। বাড়ী ৪৭, রাস্তা ১১৬, গুলশান-১, ঢাকা-১২১২, বাংলাদেশ। ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০, ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ফুডির ১৫০০+ রাইডারের জন্য বিনামূল্যে দুর্ঘটনা বীমা সুবিধা চালু

আপডেট সময় : ০১:২০:১৬ অপরাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬