১২:১৬ পূর্বাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬

সারাদেশে নানা আয়োজন উদযাপিত হচ্ছে বাংলা নববর্ষ

এস. এ টিভি
  • আপডেট সময় : ০৪:২৭:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬
  • / ১৫৮১ বার পড়া হয়েছে
এস. এ টিভি সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শুভ নববর্ষ। আজ পয়লা বৈশাখ, শুরু হলো নতুন বাংলা বছর ১৪৩৩। “মুছে যাক গ্লানি, ঘুচে যাক জরা”—এই চিরন্তন আকাঙ্ক্ষাকে বুকে নিয়ে আজ সারাদেশে উদযাপিত হচ্ছে বাংলা নববর্ষ। পহেলা বৈশাখ উদযাপনে চলছে নানা আয়োজন।

বর্ণাঢ্য রেলিসহ নানা সাংস্কৃতিক আয়োজনে নতুন বাংলা বছরকে বরণ করছে চট্টগ্রামবাসী। সকালে জেলা প্রশাসনের উদ্যোগে বের হয় বর্ণাঢ্য বৈশাখী আনন্দ রেলি। সার্কিট হাউস থেকে বের হয়ে রেলিটি ডিসি হিলে গিয়ে শেষ হয়। নানা রঙের মুখোশ, প্ল্যাকার্ড আর ঐতিহ্যের নানা অনুষঙ্গ নিয়ে আয়োজিত বৈশাখী রেলি নগরজুড়ে ছড়িয়ে দেয় উৎসব-আমেজ।

খুলনায় বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হচ্ছে পয়লা বৈশাখ। জেলা প্রশাসনের উদ্যোগে বের করা হয় আনন্দ রেলি, যা নগরীর প্রধান সড়ক প্রদক্ষিণ করে উৎসবে নতুন মাত্রা যোগ করে। সকাল থেকেই বিভিন্ন স্থানে উৎসাহী মানুষের ঢল নামে। লাল-সাদা পোশাকে সেজে পরিবার-পরিজন নিয়ে উৎসবে অংশ নেন সর্বস্তরের মানুষ। পাশাপাশি বৈশাখী মেলা, লোকসংগীত ও নৃত্য পরিবেশনায় মুখর পুরো শহর।

বর্ণাঢ্য আয়োজনের মধ্যদিয়ে ময়মনসিংহে উদযাপিত হচ্ছে বাংলা নববর্ষ। সকালে নগরীর মহাবিদ্যালয় থেকে জেলা প্রশাসনের আয়োজনে বৈশাখী রেলি বের করা হয়। নেতৃত্ব দেন সদর আসনের সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ।

জামালপুরে বাংলা নববর্ষ ১৪৩৩ বঙ্গাব্দকে বরণ করতে বৈশাখী রেলি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সকালে জেলা প্রশাসনের আয়োজনে শহরের বকুলতলা থেকে বৈশাখী রেলি বের হয়ে শহর প্রদক্ষিণ করে।

জয়পুরহাটে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন করা হয়েছে। সকালে জেলা প্রশাসনের উদ্যোগে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে শহরের রামদেও বাজলা সরকারি উচ্চ বিদ্যালয় থেকে সকাল সাড়ে ৮টায় আনন্দ রেলি বের করা হয়। অনুষ্ঠানে জেলা শিল্পকলা একাডেমী, জেলা জাসাস-সহ ১৯টি সংগঠন সংগীত ও নৃত্য পরিবেশন করে।

দিনাজপুর আজ রঙে-রূপে, সুরে-ছন্দে এক অনন্য উৎসবের শহর। ১৪৩৩ বঙ্গাব্দের প্রথম প্রভাতে সূর্যের কোমল আলো যখন শহরের বুকে ছড়িয়ে পড়ে, তখনই শুরু হয় বাঙালির চিরন্তন উৎসব- পয়লা বৈশাখের বর্ণাঢ্য আয়োজন। সকালের নির্মল আলোয় জেলা প্রশাসনের উদ্যোগে সাড়ে আটটায় বের হয় এক প্রাণময় রেলি– যা হয়ে ওঠে চলমান এক চিত্রপট।

এস. এ টিভি সমন্ধে

SATV (South Asian Television) is a privately owned ‘infotainment’ television channel in Bangladesh. It is the first ever station in Bangladesh using both HD and 3G Technology. The channel is owned by SA Group, one of the largest transportation and real estate groups of the country. SATV is the first channel to bring ‘Idol’ franchise in Bangladesh through Bangladeshi Idol.

গুরুত্বপূর্ণ লিংক সমুহ

Warning: Attempt to read property "post_status" on null in /home/satv/public_html/wp-admin/includes/template.php on line 2309

Warning: Attempt to read property "post_status" on null in /home/satv/public_html/wp-admin/includes/template.php on line 2313

Warning: Attempt to read property "post_status" on null in /home/satv/public_html/wp-admin/includes/template.php on line 2319

Warning: Attempt to read property "post_status" on null in /home/satv/public_html/wp-admin/includes/template.php on line 2323

Warning: Attempt to read property "ID" on null in /home/satv/public_html/wp-admin/includes/template.php on line 2327

Warning: Attempt to read property "post_status" on null in /home/satv/public_html/wp-admin/includes/template.php on line 2331

Warning: Attempt to read property "ID" on null in /home/satv/public_html/wp-admin/includes/template.php on line 2345

যোগাযোগ

বাড়ী ৪৭, রাস্তা ১১৬,
গুলশান-১, ঢাকা-১২১২,
বাংলাদেশ।
ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০
ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪
ই-মেইল: info@satv.tv
ওয়েবসাইট: www.satv.tv

© সর্বস্বত্ব সংরক্ষিত ২০১৩-২০২৩। বাড়ী ৪৭, রাস্তা ১১৬, গুলশান-১, ঢাকা-১২১২, বাংলাদেশ। ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০, ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

সারাদেশে নানা আয়োজন উদযাপিত হচ্ছে বাংলা নববর্ষ

আপডেট সময় : ০৪:২৭:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬