দেশে হামের প্রাদুর্ভাব রোধে সরকার বদ্ধপরিকর : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী
- আপডেট সময় : ০৩:৪৫:২৮ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬
- / ১৫৭১ বার পড়া হয়েছে
আগামী কয়েক দিনের মধ্যেই দেশে হামের প্রাদুর্ভাব রোধে সরকার বদ্ধপরিকর বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী অধ্যাপক ডা. এম এ মুহিত। তিনি বলেছেন, বৈজ্ঞানিক পদ্ধতিতে তথ্য বিশ্লেষণ করে দেশের ১৮টি জেলার অধিক ঝুঁকিপূর্ণ ৩০টি উপজেলাকে শনাক্ত করা হয়েছে। এসব এলাকায় সংক্রমণ নিয়ন্ত্রণে গেলো ৫ এপ্রিল থেকেই জরুরি ভিত্তিতে বিশেষ টিকাদান কর্মসূচি শুরু করেছে মন্ত্রণালয়।
রাজধানীর কড়াইল বস্তির এরশাদ মাঠে হাম-রুবেলার টিকাদান ক্যাম্পেইন উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অধ্যাপক ডা. এম এ মুহিত বলেন, পর্যায়ক্রমে বাংলাদেশের বড় সিটি কর্পোরেশনগুলোতে টিকাদান কার্যক্রম শুরু করা হয়েছে। এর পাশাপাশি আগামী ২০ তারিখ থেকে সারা দেশে এই হামের টিকাদান কর্মসূচি শুরু হয়ে যাবে। তিনি বলেন, জনগণ যে আশা নিয়ে যে স্বপ্ন নিয়ে স্বৈরাচারের বাংলাদেশ থেকে নতুন গণতন্ত্রে বাংলাদেশ গড়ে তোলার জন্য ভোট দিয়েছেন, সমর্থন দিয়েছেন, তাদের সেই স্বপ্নকে পূরণ করা সম্ভব হবে। ৯৫ শতাংশ শিশুকে টিকার আওতায় না আনা গেলে প্রাদুর্ভাব কমানো যাবে না। হার্ড ইউমিনিটি নিশ্চিত করার তাগিদ দেন প্রতিমন্ত্রী।




















