রাজশাহী অঞ্চলে দ্রুত ছড়চ্ছে সংক্রামক ব্যাধি হাম
- আপডেট সময় : ০৫:৩৯:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬
- / ১৫৩৬ বার পড়া হয়েছে
রাজশাহী অঞ্চলে দ্রুত ছড়চ্ছে অত্যন্ত সংক্রামক ব্যাধি হাম। হাসপাতালগুলোতে হামে আক্রান্ত শিশুদের মৃত্যুর ঘটনাও বেশ উদ্বেগজনক হারে বাড়ছে। বিশেষ করে রাজশাহী, পাবনা ও চাঁপাইনবাবগঞ্জ জেলায় এই সংক্রমণের সংখ্যা বেশি। অন্তর্বর্তী সরকারের সময় টিকা কার্যক্রম ব্যাহত হওয়ায় এমন মহামারী পরিস্থিতি, বলছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। তবে হাসপাতালের অব্যস্থাপনার কারণেও হামের সংক্রমণ ছড়িয়ে পড়েছে অভিযোগ রোগীর স্বজনদের।
রাজশাহীতে বেড়েছে হামের প্রকোপ। গত ২৪ ঘন্টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ভর্তি হয়েছে আরো ৫০ রোগী। দ্রুত সংক্রমণের ফলে বাড়ছে মৃতের সংখ্যা। গত দুই মাসে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছে ৩০ শিশু। যাদের অধিকাংশই ভর্তি হচ্ছে হাঁচি-কাশি, জ্বর ও সর্দির উপসর্গ নিয়ে। পরে ধরা পড়ছে দ্রুত সংক্রামক ব্যাধি হামের ভাইরাস।
গত জানুয়ারী থেকে হাম দেখা গেলেও ফেব্রুয়ারী মাস থেকে এর প্রাদুর্ভাব বেড়েছে বলছেন চিকিৎসকরা।
সোমবার রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতার পরিদর্শন করেছেন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম।তিনি সাংবাদিকদের জানান, অন্তবর্তিকালিন সরকারের সময় ভ্যাকসিন কার্যক্রম ব্যাহত হওয়ায় প্রাদুর্ভাব সৃষ্টি হতে পারে। তবে আতংকিত না হওয়ার পরামর্শ দিয়েছেন তিনি।
পরিস্থিতি মোকাবিলায় সরকার দ্রুত কার্যকর পদক্ষেপ নেবে এমনই দাবি রোগীর অভিভাবক ও সচেতন মহলের।























