ঈদে শেষ মুহুর্তের কেনাকাটায় ব্যস্ত মেহেরপুরবাসী
- আপডেট সময় : ১১:৩২:৪১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬
- / ১৫৪১ বার পড়া হয়েছে
ঈদে শেষ মুহুর্তের কেনাকাটায় ব্যস্ত মেহেরপুরবাসী। ক্রেতাদের আকৃষ্ট করতে বাহারী সব পোশাকের পসরা সাজিয়েছেন দোকানীরা। তবে দাম নিয়ে অসন্তুষ্টি রয়েছে ক্রেতাদের মাঝে। আর বেচাকেনা নিয়ে সন্তোষ প্রকাশ করছেন ব্যবসায়ীরা।
মেহেরপুরের পোশাকের দোকানগুলোতে দেশী পোশাকের পাশাপাশি দাম হাকাচ্ছে ভারত ও পাকিস্থানী নানা পোশাক। মেয়েদের পছন্দের প্রথম তালিকার কাপড়গুলোর মধ্যে সারারা, গারারা, আফগান, পাকিস্তানি কুর্দি নামের বাহারী সব পোশাকের সমারোহ বেশি। তবে কমেছে শাড়ির কদর। ছেলেদের পছন্দ পাঞ্জাবী, জিন্স প্যান্ট ও গেঞ্জি।
গেলবারের তুলনায় পোশাকের দাম একটু চড়া বলে অভিযোগ ক্রেতাদের। ব্যবসায়ীরা বলছেন, ভারতীয় ও পাকিস্থানী পোশাকের পাশাপাশি দেশীয় সুতি পোশাকেরও ব্যাপক চাহিদা রয়েছে।
ব্যবসায়ী নেতারা বলছেন, রোজার আগে থেকেই ঈদের বেচাকেনা শুরু হয়েছে। দিনের বেলায় গ্রামের মানুষেরা ভিড় করছে। আর গভীর রাত পর্যন্ত ভীড় জমাচ্ছেন শহরের ক্রেতারা।




















