প্রাইমারী ও মাধ্যমিকের ভর্তিতে লটারি পদ্ধতি বাতিল : শিক্ষামন্ত্রী
এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:৩৮:১৬ অপরাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬
- / ২৬৪৯ বার পড়া হয়েছে
দেশের সরকারি-বেসরকারি স্কুলে প্রথম থেকে নবম শ্রেণিতে ভর্তিতে লটারি পদ্ধতি বাতিল করা হয়েছে। পরীক্ষার মাধ্যমেই শিক্ষার্থীদের ভর্তি হতে হবে।
বিকেলে শিক্ষা মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলনে এতথ্য জানান শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। এসময় ৭টি সরকারী বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসিদের নাম ঘোষণা করা হয়। শিক্ষামন্ত্রী বলেন, লটারি যোগ্যতার মানদণ্ড না। তাই গবেষণা করে ভর্তি পরীক্ষার বিষয়টি আনা হচ্ছে। ভর্তি পরীক্ষা কীভাবে হবে তা পরিবর্তিতে জানানো হবে। প্রাথমিক থেকে মাধ্যমিক পর্যন্ত ভর্তি পরীক্ষার কারণে কোচিং বাড়বে না বলে মনে করেন আ ন ম এহছানুল হক মিলন। ভর্তি পরীক্ষা নিয়ে কেউ কোচিং বাণিজ্য করতে চাইলে সরকার বসে থাকবে না উল্লেখ করে শিক্ষামন্ত্রী বলেন, সরকার ইনহাউজ কোচিংয়ের ব্যবস্থা করবে।














