দিনাজপুর থেকে একযোগে ৫৪ খালের পুন:খনন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- আপডেট সময় : ০৯:০৩:৪১ অপরাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬
- / ১৫৪৭ বার পড়া হয়েছে
৫৪ জেলায় খাল পুন:খননের কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দিনাজপুরের কাহারোল উপজেলায় সাহাপাড়া খাল খননের মধ্যে দিয়ে কর্মসূচির উদ্বোধন করেন তিনি। এই সময় প্রধানমন্ত্রী বলেন,দেশের জনগণ পাশে থাকলে যেকোনো পরিকল্পনাই বাস্তবায়ন সম্ভব। মানুষের ভাগ্যের পরিবর্তন করাই বিএনপির রাজনীতি বলেও মন্তব্য করেন তিনি।
প্রয়াত রাষ্ট্রপ্রধান জিয়াউর রহমান ১৯৭৭ সালে দিনাজপুরে যে খাল কেটেছিলেন, পাঁচ দশক পর সেই সাহাপাড়া খাল পুনঃখনন কাজের সূচনা করলেন তারই ছেলে তারেক রহমান।
বাবার মতোই নিজ হাতে কোদাল নিয়ে, মাটি কেটে কর্মসূচি উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এরমধ্য দিয়ে দিনাজপুরের কাহারোল উপজেলার বলরামপুরের সাহাপাড়াসহ সারাদেশে ৫৪ জেলার খাল খনন-পুনঃখনন কর্মসূচি উদ্বোধন করলেন সরকার প্রধান।
এই সময় তারেক রহমান বলেন, বিএনপি এমন একটা দল যে দলের কাজ হচ্ছে মানুষের উপকার করা।
সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী আগামী পাঁচ বছরে সারা দেশে ২০ হাজার কিলোমিটার নদী, নালা, খাল ও জলাধার খনন ও পুনঃখননের পরিকল্পনা নেওয়া হয়।























