ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু
- আপডেট সময় : ০৪:২২:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬
- / ১৯৩০ বার পড়া হয়েছে
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হয়েছে। বিদায়ী স্পিকার ও ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে সভাপতিত্ব করেন জেষ্ঠ সংসদ সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। সভাপতির নাম ঘোষণার পর বিএনপির পক্ষ থেকে তা পূর্ণ সমর্থণ জ্ঞাপন করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সভাপতি নির্বাচনের এই প্রস্তাবটি বিরোধী দলের পক্ষ থেকে সমর্থন জানান বিরোধীদলের উপনেতা সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। খন্দকার মোশাররফ হোসেনের সভাপতিত্বেই স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচিত হন। ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকার হিসেবে নির্বাচিত হয়েছেন ভোলা-৩ আসনের সাতবারের সংসদ সদস্য ও বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। আর ডেপুটি স্পিকার হিসেবে নির্বাচিত হয়েছেন নেত্রকোনা-১ (সদর–দুর্গাপুর) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামাল। স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচিত করার পরে সংসদ অধিবেশন ৩০ মিনিটের জন্য মুলতবি ঘোষণা করা হয়েছে।
























