আবু সাইদ হত্যা মামলার রায় ৯ এপ্রিল
- আপডেট সময় : ০৭:৩৪:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২৬
- / ১৫৪৭ বার পড়া হয়েছে
চব্বিশের জুলাই অভ্যুত্থানে প্রথম শহীদ রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ হত্যা মামলার রায় ৯ এপ্রিল। সকালে বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ রায়ের এই দিন ঠিক করে দেন।
রাষ্ট্র ও আসামিপক্ষের যুক্তিতর্ক শুনানি শেষে গেলো ২৭ জানুয়ারি মামলাটি রায়ের জন্য অপেক্ষমাণ রাখা হয়েছিল। গেলো বছরের ৬ অগাস্ট ৩০ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে এ মামলার বিচার শুরু করেছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
ট্রাইব্যুনাল প্রাঙ্গণে ব্রিফিংয়ে প্রসিকিউটর এস এম মইনুল করিম বলেন, আবু সাঈদ হত্যার ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলার রায় আগামী ৯ এপ্রিল ঘোষণার দিন নির্ধারণ করেছেন ট্রাইব্যুনাল।আসামিদের সর্বোচ্চ শাস্তি প্রত্যাশা করেন তিনি।
এদিকে, মামলাটি ট্রাইব্যুনালের আইনের এখতিয়ারে পরে কিনা সেটা নিয়ে প্রশ্ন রয়েছে বলে মন্তব্য করেন তিন আসামির আইনজীবী আজিজুর রহমান দুলু।
এই মামলায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য হাসিবুর রশীদসহ মোট ৩০ জনকে আসামি করা হয়েছে। তাঁদের মধ্যে সাবেক উপাচার্যসহ ২৪ জন পলাতক। গ্রেফতার রয়েছেন ৬ জন।


















