১০:৩৩ অপরাহ্ন, বুধবার, ০৪ মার্চ ২০২৬

শিল্পখাতে নীতিগত সহায়তা না পেলে কোনো বিনিয়োগ পাবে না সরকার

এস. এ টিভি
  • আপডেট সময় : ০৮:০২:৩৭ অপরাহ্ন, বুধবার, ৪ মার্চ ২০২৬
  • / ১৫৪১ বার পড়া হয়েছে
এস. এ টিভি সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ধুঁকতে থাকা শিল্পখাত নীতিগত সহায়তা না পেলে কোন বিনিয়োগ পাবে না নতুন সরকার। গ্যাস সংযোগে মিলছে না অনুমতি তেমনি পাওয়া যাচ্ছে না নিরবচ্ছিন্ন সরবরাহও। সিপিডি আয়োজিত আলোচনায় অপ্রয়োজনীয় খাতে অর্থায়ন কমিয়ে সবার আগে জ্বালানিতে বিনিয়োগ করার আহ্বান জানিয়েছেন ব্যবসায়ীরা। তবে শুধু জ্বালানি নয়; পুরো বিনিয়োগ পদ্ধতিকেই ঢেলে সাজানোর কথা জানান প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর। এসময় নতুন সরকারকে এলডিসি উত্তরণ কৌশল বাস্তবায়নে জোর দেন অর্থনীতিবিদরা।

গেল কয়েক বছরের চড়ে থাকা মূল্যস্ফীতি অন্তর্বর্তী সরকারের আমলে ৮ শতাংশের ঘরে নামলেও পূরণ হয়নি লক্ষ্যমাত্রা। বিপরীতে ১০ শতাংশের উচ্চ সুদহার থমকে দিয়েছে বিনিয়োগ। বেসরকারি খাতে প্রবৃদ্ধি নেমেছে কয়েক বছরে সর্বনিম্ন ৬ শতাংশের ঘরে। কর-জিডিপিও আটকে আছে ৭ শতাংশের তলানিতেই।

এমন বাস্তবতায় নতুন সরকারের ১৮০ দিনে করনীয় শীর্ষক আলোচনায় ব্যবসায়ীরা জানালেন, জ্বালানি অপর্যাপ্ততায় হিমশিম খাচ্ছেন তারা। নীতি-সহায়তা না পেলে আসবে না নতুন বিনিয়োগ।

আলোচনায় অংশ নিয়ে পুরো বিনিয়োগ ব্যবস্থাকেই ঢেলে সাজানোর কথা জানান প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের উপদেষ্টা। বলেন, উৎপাদন, বিনিয়োগ ও ব্যবসার প্রসারে রাজস্ব নীতির আমূল পরিবর্তন করা হবে।

অর্থনীতিবিদরা তাগিদ দেন, কর্মসংস্থান তৈরিতে অনানুষ্ঠানিক খাতে অর্থায়নের। এলডিসি উত্তরণ কৌশল হতে হবে নতুন সরকারের অগ্রাধিকার।

এসময় কেন্দ্রীয় ব্যাংকের স্বাধীনতা নিশ্চিত করে ঋণ খেলাপি কমিয়ে আনতে বাংলাদেশ ব্যাংক অধ্যাদেশ সংশোধনের প্রস্তাব বাস্তবায়নের তাগিদ উঠে আসে আলোচনায়।

এস. এ টিভি সমন্ধে

SATV (South Asian Television) is a privately owned ‘infotainment’ television channel in Bangladesh. It is the first ever station in Bangladesh using both HD and 3G Technology. The channel is owned by SA Group, one of the largest transportation and real estate groups of the country. SATV is the first channel to bring ‘Idol’ franchise in Bangladesh through Bangladeshi Idol.

গুরুত্বপূর্ণ লিংক সমুহ

Warning: Attempt to read property "post_status" on null in /home/satv/public_html/wp-admin/includes/template.php on line 2309

Warning: Attempt to read property "post_status" on null in /home/satv/public_html/wp-admin/includes/template.php on line 2313

Warning: Attempt to read property "post_status" on null in /home/satv/public_html/wp-admin/includes/template.php on line 2319

Warning: Attempt to read property "post_status" on null in /home/satv/public_html/wp-admin/includes/template.php on line 2323

Warning: Attempt to read property "ID" on null in /home/satv/public_html/wp-admin/includes/template.php on line 2327

Warning: Attempt to read property "post_status" on null in /home/satv/public_html/wp-admin/includes/template.php on line 2331

Warning: Attempt to read property "ID" on null in /home/satv/public_html/wp-admin/includes/template.php on line 2345

যোগাযোগ

বাড়ী ৪৭, রাস্তা ১১৬,
গুলশান-১, ঢাকা-১২১২,
বাংলাদেশ।
ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০
ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪
ই-মেইল: info@satv.tv
ওয়েবসাইট: www.satv.tv

© সর্বস্বত্ব সংরক্ষিত ২০১৩-২০২৩। বাড়ী ৪৭, রাস্তা ১১৬, গুলশান-১, ঢাকা-১২১২, বাংলাদেশ। ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০, ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

শিল্পখাতে নীতিগত সহায়তা না পেলে কোনো বিনিয়োগ পাবে না সরকার

আপডেট সময় : ০৮:০২:৩৭ অপরাহ্ন, বুধবার, ৪ মার্চ ২০২৬