০৭:২৪ অপরাহ্ন, সোমবার, ০২ মার্চ ২০২৬

বিঘা প্রতি তরমুজ বিক্রি হচ্ছে প্রায় একলাখ টাকা

এস. এ টিভি
  • আপডেট সময় : ০৪:১৪:১০ অপরাহ্ন, সোমবার, ২ মার্চ ২০২৬
  • / ১৫৯৯ বার পড়া হয়েছে
এস. এ টিভি সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মরুভূমির মতো ধুধু বালুচরে এখন সবুজের সমারোহ। যে তিস্তা একসময় ছিলো শুধু হাহাকার, সেই নদীর বুকেই এখন ফলছে তরমুজ। নীলফামারীর তিস্তার চরে অসময়ের এই ফল চাষ করেছেন কৃষকরা। যখন বাজারে তরমুজ পাওয়া দুষ্কর, তখন তিস্তার চরের এই আগাম তরমুজ যাচ্ছে রাজধানীসহ সারা দেশে। ফলন ভালো হওয়ায় বিঘা প্রতি তরমুজ বিক্রি হচ্ছে প্রায় একলাখ টাকা।

নীলফামারীর ডিমলার কালিগঞ্জ আর খগার চর। শুকনো মৌসুমে তিস্তার পলি ও বালু মিশ্রিত এই জমি বছরের বেশিরভাগ সময় পড়ে থাকত অনাবাদী।

কিন্তু সময়ের সাথে সাথে এখন বদলে গেছে সেই দৃশ্য। দিগন্তজোড়া মাঠে এখন শুধু তরমুজের আবাদ। তবে চরের কৃষকদের প্রধান বাধা সেচ সংকট ও পরিবহন।

সাধারণত জানুয়ারি মাসে তরমুজের আবাদ শুরু হলেও, এখানকার কৃষকরা ঝুঁকি নিয়েছিলেন অক্টোবরেই। আর সেই ঝুঁকির ফল এখন চরের মানুষের মুখে হাসি ফুটিয়েছে।

তবে সাফল্যের এই গল্পের পেছনে আছে বড় সংগ্রাম। তিস্তায় পানি সংকটের কারণে কষ্ট করে সেচ দিতে হয় ক্ষেতে। এই ফসল তুলে একই জমিতে ফের শুরু হবে বাদাম চাষ, জানালেন কৃষকরা।

এই তরমুজের চাহিদা এখন রাজধানীসহ সারাদেশে। পাইকারি পর্যায়ে প্রতি কেজি তরমুজ বিক্রি হচ্ছে ৫৫ থেকে ৬০ টাকা দরে।

কৃষকদের সমস্যা দূর করতে উদ্যোগ নিয়েছে কৃষি বিভাগ। আগামী বছর গুলোতে উচ্চ মূল্যের ফসল ফলানোর পরিকল্পনাও রয়েছে এই দপ্তরের।

তরমুজের লাভজনক আবাদের পর, তিস্তার বুকে ভালো ফলনের স্বপ্ন বুনছে কৃষকরা। এখন অপেক্ষা -সংকট নিরসনের।

এস. এ টিভি সমন্ধে

SATV (South Asian Television) is a privately owned ‘infotainment’ television channel in Bangladesh. It is the first ever station in Bangladesh using both HD and 3G Technology. The channel is owned by SA Group, one of the largest transportation and real estate groups of the country. SATV is the first channel to bring ‘Idol’ franchise in Bangladesh through Bangladeshi Idol.

গুরুত্বপূর্ণ লিংক সমুহ

Warning: Attempt to read property "post_status" on null in /home/satv/public_html/wp-admin/includes/template.php on line 2309

Warning: Attempt to read property "post_status" on null in /home/satv/public_html/wp-admin/includes/template.php on line 2313

Warning: Attempt to read property "post_status" on null in /home/satv/public_html/wp-admin/includes/template.php on line 2319

Warning: Attempt to read property "post_status" on null in /home/satv/public_html/wp-admin/includes/template.php on line 2323

Warning: Attempt to read property "ID" on null in /home/satv/public_html/wp-admin/includes/template.php on line 2327

Warning: Attempt to read property "post_status" on null in /home/satv/public_html/wp-admin/includes/template.php on line 2331

Warning: Attempt to read property "ID" on null in /home/satv/public_html/wp-admin/includes/template.php on line 2345

যোগাযোগ

বাড়ী ৪৭, রাস্তা ১১৬,
গুলশান-১, ঢাকা-১২১২,
বাংলাদেশ।
ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০
ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪
ই-মেইল: info@satv.tv
ওয়েবসাইট: www.satv.tv

© সর্বস্বত্ব সংরক্ষিত ২০১৩-২০২৩। বাড়ী ৪৭, রাস্তা ১১৬, গুলশান-১, ঢাকা-১২১২, বাংলাদেশ। ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০, ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বিঘা প্রতি তরমুজ বিক্রি হচ্ছে প্রায় একলাখ টাকা

আপডেট সময় : ০৪:১৪:১০ অপরাহ্ন, সোমবার, ২ মার্চ ২০২৬