রাজধানীতে শুরু হয় ইফতারের জমজমাট বেচাকেনা
এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:৩৯:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬
- / ১৫৫৪ বার পড়া হয়েছে
প্রথম রোজার দুপুর থেকেই রাজধানীতে শুরু হয় ইফতারের জমজমাট বেচাকেনা। মহানগরীর প্রতিটি এলাকায় চলে ইফতার বেচাবিক্রি। ইফতার বাজারেও ছড়ায় পবিত্র রমজানের শান্তির বার্তা। ফুটপাথ থেকে পাঁচ-তারকা সব দোকানেই ক্রেতা-বিক্রেতাদের হাসিমুখ। তাশরিক সঞ্চয়ের প্রতিবেদন।
বছর ঘুরে এসেছে মাহে রমজান। পরিবার-স্বজন মিলে ইফতার আয়োজনের প্রস্তুতি–রাজধানীতে শুরু হতে দেখা যায় দুপুর থেকেই।
খোশ আহমদেদ মাহে রমজানের আনন্দ সবার চোখে-মুখে।
সাধ আর সাধ্যের সাথে মিল রেখে ইফতারের পশরা সাজিয়েছে সবাই। ঢাকার গ্র্যান্ড প্যালেস হোটেলের মতো আধুনিক ও উন্নত হোটেল গুলোতে রয়েছে নানা পদের ইফতার আয়োজন।
রমজান মাস জুড়েই রাজধানীতে দেখা যাবে বাহারী ইফতারের কেনা-বেচা। বিক্রেতাদের পক্ষে থাকছে নানা অফারও।


















