আত্মশুদ্ধি ও সংযমের বার্তা নিয়ে শুরু হলো মাহে রমজান
- আপডেট সময় : ০৩:০১:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬
- / ১৫৬১ বার পড়া হয়েছে
ধর্মীয় ভাবগাম্ভীর্য, আত্মশুদ্ধি ও সংযমের বার্তা নিয়ে শুরু হলো মাহে রমজান। বুধবার দিবাগত রাতে তারাবি নামাজ আর শেষ রাতে সেহরি খাওয়ার মাধ্যমে সিয়াম সাধনা শুরু করেছেন রোজাদাররা।
আকাশে রমজানের নতুন চাঁদ উঠার পর ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আত্মশুদ্ধির মাস মাহে রমজানের প্রথম রোজা শুরু হয়েছে। বুধবার দিবাগত রাতে তারাবিহ নামাজ আদায় ও শেষ রাতে সেহরি গ্রহণের মাধ্যমে সিয়াম সাধনা শুরু করেন রোজাদাররা।
উত্তরের সীমান্তবর্তী জেলা লালমনিরহাটেও মাহে রমজানের পবিত্রতা ছড়িয়ে পড়েছে সর্বত্র। জেলার মসজিদগুলোতে জামাতের সঙ্গে তারাবিহ নামাজ আদায় করেন মুসল্লিরা।
মধ্যরাতে বিভিন্ন এলাকায় কাফেলার দল বের হয়ে রোজাদারদের সেহরির জন্য জাগিয়ে তোলে। আরামের ঘুম ত্যাগ করে আল্লাহর সন্তুষ্টির জন্য সেহরি খেয়ে রোজার নিয়ত করেন মুসল্লিরা। এরপর দিনভর পানাহার থেকে বিরত থাকেন তারা।
পবিত্র এই মাসে একে অপরের প্রতি সহানুভূতি আর মানবিকতা বাড়ানোর আহ্বান জানাচ্ছেন ইসলামিক স্কলাররা।
মাহে রমজান মুসলমানদের জীবনে নিয়ে আসে আত্মসংযম, ধৈর্য ও মানবিকতার শিক্ষা, যা সমাজকে করে আরও সুন্দর ও শান্তিপূর্ণ। রোজা, নামাজ আর দোয়ার মাধ্যমে আত্মশুদ্ধির পথে এগিয়ে চলুক প্রতিটি মুসলমান এই প্রত্যাশাই সবার।




















