যে দলই সরকার গঠন করুক, দেশ গঠনে সুন্দর নেতৃত্বের প্রত্যাশা : ফরিদা ইয়াসমিন পারভীন
এস. এ টিভি
- আপডেট সময় : ১২:২৬:২৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬
- / ২২৩৫ বার পড়া হয়েছে
যে দলই এবার সরকার গঠন করুক, তারা সুন্দরভাবে দেশকে গড়ে তুলবে– এমন প্রত্যাশা ব্যক্ত করেছেন এসএ টিভির চেয়ারম্যান ফরিদা ইয়াসমিন পারভীন।
দুপুরে ঢাকা-১৭ আসনের গুলশান মডেল হাই স্কুল এন্ড কলেজ কেন্দ্রে ভোট দিয়ে এই প্রত্যাশার কথা জানান তিনি। উৎসবমুখর পরিবেশে ভোট দিতে পেরে ভালো লাগার কথাও জানান ফরিদা ইয়াসমিন। ভোটাররা আনন্দের সাথে নির্বিঘ্নে ভোট দিতে পেরেছে উল্লেখ করে, একই সাথে জাতীয় নির্বাচন ও গণভোট দিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।



























