ডাকাতি করতে গিয়ে গণপিটুনিতে মৃত্যু
এস. এ টিভি
- আপডেট সময় : ১০:১৭:২২ পূর্বাহ্ন, বুধবার, ২৭ মার্চ ২০২৪
- / ২০৫৩ বার পড়া হয়েছে
হবিগঞ্জে ডাকাতি করতে গিয়ে গণপিটুনিতে একজনের মৃত্যু হয়েছে। মধ্যরাতে লাখাই উপজেলার বুল্লা ইউনিয়নের গোয়াকারা গ্রামে এ ঘটনা ঘটে।
লাখাই থানার ওসি আবুল খায়ের বলেন, গোয়াকারা গ্রামে কয়েকজন ব্যক্তি মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহন থামিয়ে ডাকাতি করছিল। এ সময় গ্রামবাসীর ধাওয়ায় সবাই পালিয়ে গেলেও হিরাজ মিয়া একজন ধরা পড়ে। এসময় গ্রামবাসী তাকে গণপিটুনি দেয়। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়। নিহত হিরাজ মিয়ার বিরুদ্ধে বিভিন্ন থানায় ১২টি ডাকাতির মামলা রয়েছে বলেও জানান ওসি।



























