দ্বাদশ সংসদ নির্বাচনের মনোনয়নপত্র যাচাইবাছাই প্রক্রিয়া শুরু
- আপডেট সময় : ০১:৩৮:০১ অপরাহ্ন, শুক্রবার, ১ ডিসেম্বর ২০২৩
- / ২১৯৯ বার পড়া হয়েছে
দ্বাদশ সংসদ নির্বাচনের মনোনয়নপত্র যাচাইবাছাই প্রক্রিয়া শুরু। চলবে ৪ ডিসেম্বর পর্যন্ত। ১৭ ডিসেম্বরের মধ্যে প্রার্থিতা প্রত্যাহার করে নেয়া যাবে।
৭ জানুয়ারির দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে ৩০০ আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন মোট ২ হাজার ৭৪১ জন প্রার্থী। এই নির্বাচনে মোট ৩০টি রাজনৈতিক দল অংশ নিতে যাচ্ছে। অনলাইনে ৩৬৯ জন নিবন্ধন করলেও জমা দিয়েছেন ২১ জন। প্রার্থীদের সুবিধার্থে ২১ কোটি টাকা খরচে একটি অ্যাপ তৈরি করেছিল নির্বাচন কমিশন।
নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী চার মন্ত্রী-প্রতিমন্ত্রী ও ক্রিকেটার সাকিব আল হাসানসহ ২১ প্রার্থীকে শোকজ করেছে নির্বাচন কমিশন। কারণ দর্শানোর নোটিশ পাওয়া অধিকাংশ প্রার্থীই ক্ষমতাসীন আওয়ামী লীগের। নরসিংদীতে আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থীকে পেটানোর হুমকি দেয়ায় জেলা ছাত্রলীগের সভাপতি আহসানুল ইসলাম রিমনকে শোকজ করা হয়েছে।দ্বাদশ সংসদ নির্বাচনে























