আ.লীগের মনোনয়নপ্রত্যাশী নেতাদের সঙ্গে মতবিনিময় করবেন প্রধানমন্ত্রী
এস. এ টিভি
- আপডেট সময় : ১১:৪৫:৩৫ পূর্বাহ্ন, শনিবার, ২৫ নভেম্বর ২০২৩
- / ১৯১৮ বার পড়া হয়েছে
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীদের সঙ্গে মতবিনিময় করবেন দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কাল সকাল ১০টায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনে এই সভা হবে।
এতে সভাপতিত্ব করবেন প্রধানমন্ত্রী। আওয়ামী লীগের দফতর সম্পাদক বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের আসন্ন সংসদ নির্বাচন উপলক্ষে গঠিত আওয়ামী লীগের জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির সব সদস্য এবং মনোনয়ন প্রত্যাশী প্রার্থীদের যথাসময়ে উপস্থিত থাকার আহ্বান জানিয়েছেন। বিজ্ঞপ্তিতে মনোনয়ন প্রত্যাশীদের জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, মনোনয়নপত্রের রিসিভ কপি এবং প্রযোজ্য ক্ষেত্রে অনলাইন ফরমের ফটোকপি সঙ্গে নিয়ে আসার কথা বলা হয়েছে।
















