ট্রেনের টিকিট কালোবাজারি রোধে পিওসি মেশিন হস্তান্তর রেলমন্ত্রীর
- আপডেট সময় : ০১:৩৯:২২ অপরাহ্ন, বুধবার, ১ মার্চ ২০২৩
- / ১৮২২ বার পড়া হয়েছে
ট্রেনের টিকিট বিক্রিতে কালোবাজারি রোধে রেল কর্মকর্তাদের হাতে পিওসি-পয়েন্ট অব সেলস মেশিন হস্তান্তর করেছেন রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন। প্রাথমিকভাবে দশটি মেশিন হস্তান্তর করা হয়। আজ কমলাপুর রেলস্টেশনে এসব মেশিন হস্তান্তর করেন তিনি।
এসময় রেলমন্ত্রী বলেন, টিকিট যার, ভ্রমণ তার—এ স্লোগানে সাধারণ যাত্রীদের ভোগান্তি কমাতে এ উদ্যোগ নেয়া হয়েছে। ট্রেন যাত্রীদের ভোগান্তি বন্ধে এর আগেও রেলপথ মন্ত্রণালয় একাধিক উদ্যোগ নেয়। নতুন কিছু বাস্তবায়ন করতে গেলে নানা প্রতিবন্ধকতা থাকতে পারে, কিন্তু সময়ের সঙ্গে সেসব প্রতিবন্ধকতা কাটিয়ে ওঠা সম্ভব বলে জানান মন্ত্রী। টিকিট যেন কালোবাজারিদের হাতে না যায়, সেই লক্ষ্যে কাজ করা হচ্ছে।এ সময় রেলের মহাপরিচালক কামরুল আহসান, অতিরিক্ত মহাপরিচালক সরদার শাহাদাত আলী, স্টেশনের ম্যানেজার মাসুদ সারওয়ারসহ রেলপথ মন্ত্রণালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।























