০৪:৪৩ পূর্বাহ্ন, সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬

আনিসুর রহমান মিলনের নাটকে ইয়াশ-মায়া

এস. এ টিভি
  • আপডেট সময় : ০৩:৪৩:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ এপ্রিল ২০২২
  • / ২৩৫২ বার পড়া হয়েছে
এস. এ টিভি সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জনপ্রিয় অভিনেতা আনিসুর রহমান মিলন। নিয়মিত তিনি নাটক-সিনেমায় অভিনয় করেন। তাই বছরজুড়ে অভিনয়েই ব্যস্ত থাকেন এই অভিনেতা। মাঝে মধ্যে তাকে পরিচালনায় দেখা যায়। সেই ধারাবাহিকতায় আবারও একটি নাটক পরিচালনা করলেন মিলন। নাটকটির নাম ‘এই তুমি সেই তুমি’। এর গল্পও তার লেখা। ঈদ অনুষ্ঠানমালায় নাটকটি আরটিভিতে প্রচার হবে।

রাজধানীর প্রিয়াঙ্কা শুটিং হাউজে চিত্রায়নের মাধ্যে দিয়ে মঙ্গলবার (১১ এপ্রিল) নাটকটির শুটিং সম্পন্ন হয়েছে। এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ইয়াশ রোহান, শাহনাজ মায়া, মাহমুদুল ইসলাম মিঠু, অবিদ রেহান, শারমিন সুলতানা শর্মী, নুপুর, জারা মনি প্রমুখ।

থ্রিলার ও রোমান্টিক গল্পে নাটকটি নির্মিত হয়েছে জানিয়ে আনিসুর রহমান মিলন বলেন, ‘এই তুমি সেই তুমি’ নাটকে একটি প্রেমের গল্প বলতে চেয়েছি। মানুষ সবচেয়ে বড়। আর ভালেবাসা তৈরি হয় মানুষে-মানুষে। ধর্ম, বর্ণ, গোত্র দিয়ে ভালোবাসা হয় না। ভালোবাসাকে বড় রাখার জন্য গল্পে দুটি মানুষকে আলাদা করতে হয়েছে। এখানে কারো ধর্মকে আঘাত করিনি। আবার ভালোবাসাকেও ছোট করে উপস্থাপন করিনি। গল্পে চমক আছে। আশা করি, দর্শকদের ভালো লাগবে।

ছোট ও বর্ড় দুই পর্দাতেই অভিনয়ে ব্যস্ত আনিসুর রহমান মিলন। পরিচালনা গুরুত্ব দেয়ার কারণ জানিয়ে তিনি বলেন, একটা নাটক বানাতে অনেক কষ্ট হয়। অনেক সময় লসও মেনে নিতে হয়। তারপরও নির্মাণ করি কারণ, পরিচালনা খুবই পছন্দ করি। তাই ভালোবাসার জায়গা থেকে মাঝে মধ্যেই নাটক নির্মাণ করি। ব্যস্ততার কারণে এবার শুধু একটি নাটক পরিচালনা করার সুযোগ হয়েছে।

নিজ অভিনীত নাটক প্রসঙ্গে মিলন বলেন, এ পর্যন্ত চারটি নাটক করার সুযোগ পেয়েছি। বাকি এই কয়েক দিনে আর কয়েকটি নাটকে কাজ করব। এছাড়া আগে করা কিছু কাজ ঈদ অনুষ্ঠানমালায় প্রচার হবে। সবমিলিয়ে এবার আমাকে ১ ডজনের মতো নাটকে দেখা যাবে।

এদিকে, অটিস্টিক শিশুদের নিয়ে সিনেমা নির্মাণ করার ঘোষণা দিয়েছেন মিলন। এরই মধ্যে সিনেমাটির প্রস্তুতি পর্ব শেষের দিকে। সবকিছু ঠিক থাকলে ঈদের পর শুটিং শুরু করবেন বলে জানান তিনি। বর্তমানে এই অভিনেতার হাতে রয়েছে ‘মায়া’ ও ‘চাঁদনী’ নামের সিনেমা দুটি। এছাড়াও হাতে রয়েছে ওয়েব ফিল্ম ‘আলপিন’ ও ‘পর্দার আড়ালে’। সর্বশেষ মিলন অভিনীত মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘মাফিয়া’।

এস. এ টিভি সমন্ধে

SATV (South Asian Television) is a privately owned ‘infotainment’ television channel in Bangladesh. It is the first ever station in Bangladesh using both HD and 3G Technology. The channel is owned by SA Group, one of the largest transportation and real estate groups of the country. SATV is the first channel to bring ‘Idol’ franchise in Bangladesh through Bangladeshi Idol.

গুরুত্বপূর্ণ লিংক সমুহ

Warning: Attempt to read property "post_status" on null in /home/satv/public_html/wp-admin/includes/template.php on line 2309

Warning: Attempt to read property "post_status" on null in /home/satv/public_html/wp-admin/includes/template.php on line 2313

Warning: Attempt to read property "post_status" on null in /home/satv/public_html/wp-admin/includes/template.php on line 2319

Warning: Attempt to read property "post_status" on null in /home/satv/public_html/wp-admin/includes/template.php on line 2323

Warning: Attempt to read property "ID" on null in /home/satv/public_html/wp-admin/includes/template.php on line 2327

Warning: Attempt to read property "post_status" on null in /home/satv/public_html/wp-admin/includes/template.php on line 2331

Warning: Attempt to read property "ID" on null in /home/satv/public_html/wp-admin/includes/template.php on line 2345

যোগাযোগ

বাড়ী ৪৭, রাস্তা ১১৬,
গুলশান-১, ঢাকা-১২১২,
বাংলাদেশ।
ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০
ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪
ই-মেইল: info@satv.tv
ওয়েবসাইট: www.satv.tv

© সর্বস্বত্ব সংরক্ষিত ২০১৩-২০২৩। বাড়ী ৪৭, রাস্তা ১১৬, গুলশান-১, ঢাকা-১২১২, বাংলাদেশ। ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০, ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আনিসুর রহমান মিলনের নাটকে ইয়াশ-মায়া

আপডেট সময় : ০৩:৪৩:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ এপ্রিল ২০২২