মালদ্বীপের উপরাষ্ট্রপতি ফয়সাল নাসিম তিন দিনের সরকারি সফরে ঢাকা পৌঁছেছেন
এস. এ টিভি
- আপডেট সময় : ১২:৪৪:১২ অপরাহ্ন, সোমবার, ২২ নভেম্বর ২০২১
- / ১৭৩৬ বার পড়া হয়েছে
মালদ্বীপের উপরাষ্ট্রপতি ফয়সাল নাসিম তিন দিনের সরকারি সফরে ঢাকা পৌঁছেছেন। সকাল সোয়া ৯টায় রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানান পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন।
দক্ষিণ এশিয়ার দু’দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক ও পারস্পরিক সহযোগিতা আরও জোরদার করার লক্ষ্যে বাংলাদেশে সফর তাঁর। মালদ্বীপের ভাইস প্রেসিডেন্ট এ সফরে রাষ্ট্রপতি আবদুল হামিদের সঙ্গে বৈঠক করার কথা হয়েছে। দ্বিপাক্ষিক বিভিন্ন ইস্যু ছাড়াও, এই সফরে জনশক্তি রপ্তানি, স্বাস্থ্য ও শিক্ষা ক্ষেত্রে সহযোগিতার বিষয়টি তাঁর এই সফরে প্রাধান্য পাবে। এছাড়া সফরে পররাষ্ট্র, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ এবং শিক্ষাসহ বাংলাদেশের একাধিক মন্ত্রীর সঙ্গে ফয়সাল নাসিমের বৈঠক করার কথা রয়েছে।



























