রোনালদোর গোলে ম্যানচেস্টার ইউনাইটেডের জয়
এস. এ টিভি
- আপডেট সময় : ০১:০৪:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ সেপ্টেম্বর ২০২১
- / ১৫৯৯ বার পড়া হয়েছে
মৌসুমে দারুণ শুরুর পর হঠাৎ কক্ষচ্যুত ম্যানচেস্টার ইউনাইটেড শিবিরে জেগেছিল আরেকটি হোঁচটের শঙ্কা। একেবারে অন্তিম মুহূর্তে গিয়ে পার্থক্য গড়ে দিলেন অনেক সাফল্যের নায়ক ক্রিস্চিয়ানো রোনালদো।
উজ্জীবিত ভিয়ারিয়ালকে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগে প্রথম জয়ের দেখা পেল উলে গুনার সুলশারের দলটি। ওল্ড ট্র্যাফোর্ডে গত রাতে চ্যাম্পিয়ন্স লিগে ‘এফ’ গ্রুপের ম্যাচে ২-১ গোলে জিতেছে স্বাগতিকরা। পাকো আলকাসেরের গোলে ইউনাইটেড পিছিয়ে পড়ার পর সমতা টানেন আলেক্স তেলেস। আর শেষ সময়ে জয়সূচক গোলটি করেন রোনালদো। প্রথমার্ধের পুরোটা সময়ই আক্রমণে আধিপত্য ছিলে স্প্যানিশ দলটির। দ্বিতীয়ার্ধে জমে ওঠে লড়াই।
নিশ্চিত ড্রয়ের দিকে এগিয়ে যাওয়া ম্যাচের পাঁচ মিনিট যোগ করা সময়ের শেষ মিনিটে উল্লাসে ভাসে ওল্ড ট্র্যাফোর্ড। চ্যাম্পিয়ন্স লিগের সর্বোচ্চ গোলদাতা রোনালদোর গোল সংখ্যা বেড়ে হলো ১৩৬টি।






















