ময়মনসিংহে পৃথক সড়ক দুর্ঘটনায় তিন জন নিহত
এস. এ টিভি
- আপডেট সময় : ১২:৫৪:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ সেপ্টেম্বর ২০২১
- / ১৫৯৭ বার পড়া হয়েছে
ময়মনসিংহের ভালুকা এবং হালুয়াঘাটে পৃথক সড়ক দুর্ঘটনায় তিন জন নিহত হয়েছেন।
পুলিশ জনায়, সকালে হালুয়াঘাটে ট্রলি উল্টে ২ নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়। এসময় আরো ৩ জন গুরুতর আহত হন। উপজেলার স্বদেশী ইউনিয়নের গাজীপুর গ্রামের হারুন আলী এবং একই এলাকার হাবিবুর মারা গেছেন। এ ঘটনায় গুরুতর আহত তিন জনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যদিকে সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ভালুকা বাসস্ট্যান্ড এলাকায় রাস্তা পারাপারের সময় বাস চাপায় অজ্ঞাত এক নারী নিহত হয়েছেন।






















