বিমানবন্দরে স্থাপিত আরটি-পিসিআর ল্যাবের অনুমোদন দিয়েছে সংযুক্ত আরব আমিরাত
- আপডেট সময় : ০৭:৫৫:২৯ অপরাহ্ন, বুধবার, ২৯ সেপ্টেম্বর ২০২১
- / ১৬৯৬ বার পড়া হয়েছে
অবশেষে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে স্থাপিত আরটি-পিসিআর ল্যাবের অনুমোদন দিয়েছে সংযুক্ত আরব আমিরাত। এর ফলে বাংলাদেশের যাত্রীদের সংযুক্ত আরব আমিরাতের শহর দুবাই, আবুধাবি এবং শারজাহ যেতে আর কোনো বাধা রইল না। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষকে এক চিঠিতে অনুমোদনের বিষয়টি নিশ্চিত করেছে মধ্যপ্রাচ্যের দেশটি।
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আরটি পিসিআর-ল্যাব বসাতে ইতোমধ্যে সাত প্রতিষ্ঠানকে অনুমোদন দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। সে অনুযায়ী প্রতিষ্ঠানগুলো ল্যাব বসানোর কাজও শেষ করেছে। কিন্তু, সব কিছু আটকে ছিল সংযুক্ত আরব আমিরাতের অনুমোদনের অপেক্ষায়। দেশটি পিসিআর টেস্টের অনুমোদন দেয়ায় আটকে পড়া আরব আমিরাতের প্রবাসী কর্মীদের ভোগান্তি কেটে যাবে।
বুধবার দুপুর থেকেই বিমানবন্দরে বসানো পিসিআর ল্যাবে সংযুক্ত আরব আমিরাতগামী যাত্রীরা করোনা পরীক্ষা করছে বলে জানিয়েছেন, বেবিচক চেয়ারম্যান।
যাত্রার শুরুর ৬ ঘণ্টার মধ্যে যাত্রীদের করোনা পরীক্ষা করতে হবে বলে জানান, তিনি।
কোনো প্রতিষ্ঠান ভুয়া সনদ দিলে, তাদেরকে জরিমানাসহ শাস্তি দেয়া হবে বলেও সতর্ক করেন, বেবিচক চেয়ারম্যান।






















