খুলনায় করোনায় দুই হাজার কর্মহীন,অসহায়,দুস্থ ও শ্রমজীবী পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ
এস. এ টিভি
- আপডেট সময় : ০১:৫১:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ অগাস্ট ২০২১
- / ১৭০৫ বার পড়া হয়েছে
সেনাবাহিনীর ব্যবস্থাপনায় খুলনায় করোনায় দুই হাজার কর্মহীন,অসহায়,দুস্থ ও শ্রমজীবী পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছে সেনাবাহিনী।
সকালে খুলনা সোনাডাঙ্গা রেফারস পলস হাই স্কুল মাঠে ও নিরালার মোড়ে খাদ্য সামগ্রী বিতরণ করেন। কর্মহীন এসব পরিবারের মাঝে প্রধান অতিথি হিসাবে খাদ্য বিতরণের উদ্বোধন করেন ৫৫ পদাতিক ডিভিশনের ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ হাফিজুর রহমান পিএসসি।এ সময় উপস্থিত ছিলেন ৩৬ এয়ার ডিফেন্স রেজিমেন্ট আর্টিলারি এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তামজিদ আবদুর রহমান।খাদ্য সহায়তার মধ্যে ছিলো প্রতিটি বস্তায় চার সদস্যসের একটি পরিবারের সাত দিনের জন্য প্রয়োজনীয় চাল,আটা,তেল,ডাল,লবনও আলুসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি।



























