ট্রাক চাপায় ময়মনসিংহের মুক্তাগাছায় তিন মোটরসাইকেল আরোহী নিহত
এস. এ টিভি
- আপডেট সময় : ০১:১৯:১৯ অপরাহ্ন, বুধবার, ২৩ জুন ২০২১
- / ১৭০৪ বার পড়া হয়েছে
ট্রাক চাপায় ময়মনসিংহের মুক্তাগাছায় তিন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে।
গেলো রাতে ময়মনসিংহ- টাঙ্গাইল মহাসড়কে উপজেলার হরিনাতলার দুর্ঘটনায় নিহত হন, উপজেলার ঘোগা ইউনিয়নের চারিপাড়া গ্রামের সেলিম মিয়া, সবুজ মিয়া এবং অন্তর মিয়া। মুক্তাগাছা থানার ওসি মোহাম্মদ দুলাল আকন্দ জানিয়েছেন, মোটরসাইকেলে করে তিনজন উপজেলার রসুলপুর থেকে চারিপাড়া গ্রামে আসার পথে হরিনাতলায় মুক্তাগাছাগামী ট্রাক পেছন দিক থেকে তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলের এক আরোহী নিহত হয়। গুরুতর আহত দু’জনকে হাসপাতালে নিলে সেখানেই তারা মারা যান।

























