রোজিনাকে নিঃশর্ত মুক্তি না দিলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি
- আপডেট সময় : ০৭:০৪:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ মে ২০২১
- / ১৬৭০ বার পড়া হয়েছে
সাংবাদিক রোজিনা ইসলামের মুক্তির দাবিতে আজও বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করেছেন সারাদেশের সাংবাদিকরা। এ সময় অফিসিয়াল সিক্রেটস অ্যাক্ট বাতিল ও সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নের দাবি তোলেন তারা। রোজিনা ইসলামের নিঃশর্ত মুক্তি না দিলে শনিবারের সমাবেশ থেকে কঠোর আন্দোলনের হুঁশিয়ারিও দেন সাংবাদিক নেতারা।
গণমাধ্যম কর্মীর বিরুদ্ধে তথ্যচুরির অপবাদের প্রতিবাদেই সাংবাদিকদের এই মানববন্ধন।সাংবাদিক রোজিনা ইসলামের মুক্তির দাবিতে জাতীয় প্রেসক্লাবে সকাল থেকেই বিক্ষোভ ও মানববন্ধন করে ঢাকা সাংবাদিক ইউনিয়নসহ সাংবাদিকদের বেশ কয়েকটিসংগঠন। এ সময় তারা, মামলা প্রত্যাহার ও রোজিনা ইসলামের হেনস্তাকারীদের শাস্তির দাবি তোলেন।
গণমাধ্যম কর্মীদের ওপর সকল ধরণের নির্যাতন বন্ধের দাবিও জানান সাংবাদিক নেতারা।স্বাস্থ্য মন্ত্রণালয়ের দুর্নীতির অনুসন্ধান করতে সংশ্লিষ্ট দপ্তরের প্রতি আহ্বান জানান অনেকে। পাশাপাশি দাবি ওঠে সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নের।
এসময় দুর্নীতবাজদের মুখোশ উন্মোচন করতে সাংবাদিকদের কলম চালিয়ে যাওয়ার ঘোষণা দেয়া হয় মানববন্ধন থেকে।



























