সংকট এড়াতে খাদ্য উৎপাদন অব্যহত রাখার তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রী
- আপডেট সময় : ০৭:৫০:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ মে ২০২১
- / ১৬৮৫ বার পড়া হয়েছে
করোনা মহামারিতে সংকট এড়াতে খাদ্য উৎপাদন অব্যহত রাখার তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সকালে রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত একনেক সভায় র্ভাচুয়ালী দেয়া বক্তব্যে একথা বলেন তিনি। এসময় তরুণদের কৃষি ও খামার তৈরিতে উৎসাহ দেয়ার পরামর্শ দিয়ে প্রধানমন্ত্রী বলেন, অন্যদের মুখাপেক্ষি না থেকে নিজের দেশকে নিয়ে ভাবতে হবে। এছাড়া সমন্বয়ের মাধ্যমে প্রযুক্তির ব্যবহার ও এর সুফল কাজে লাগিয়ে দেশকে সামনের দিকে এগিয়ে নেয়ার প্রত্যয় ব্যক্ত করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান সাংবাদিকদের জানান, একনেক সভায় নতুন অর্থবছরে ১ হাজার ৫১৫টি প্রকল্পের জন্য দুই লাখ ৩৬ হাজার ৭৯৩ কোটি ৯ লাখ টাকা ব্যয়ে বার্ষিক উন্নয়ন কর্মসূচি অনুমোদন দেয়া হয়েছে। তিনি বলেন, করোনায় ক্ষতিগ্রস্ত প্রকল্পগুলোকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে শেষ করার তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়া গবেষণার জন্য আলাদা বরাদ্দ রাখার নির্দেশনাও দিয়েছেন তিনি।























