ঝিনাইদহে আগুনে পুড়ে মারা গেছে ৭ মাসের এক কন্যা শিশু
এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:৪১:০৫ অপরাহ্ন, শুক্রবার, ৭ মে ২০২১
- / ১৬৭৫ বার পড়া হয়েছে
ঝিনাইদহে আগুনে পুড়ে মারা গেছে ৭ মাসের এক কন্যা শিশু। এছাড়াও অগ্নিকাণ্ডে ছাই হয়েছে ৩টি ঘর।
স্থানীয়রা জানায়, সকাল সাড়ে ১০টার দিকে হঠাৎ করেই ওই গ্রামের দিনমজুর ইব্রাহিমের বাড়িতে আগুনের সুত্রপাত হয়। এবং মুহুর্তে তা ছড়িয়ে পড়ে অন্য ঘরে। প্রতিবেশীরা ছুটে এসে ১ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষনে পুড়ে মারা যায় ঘরের ভেতর ঘুমিয়ে থাকা ৭ মাসের শিশু কন্যা তানিশা। বৈদ্যুতিক শর্ট-সার্কিট থেকে আগুনের সুত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করছে ফায়ার সার্ভিস।
এদিকে, সিরাজগঞ্জের কড্ডায় এক নাট্যকর্মীর বাড়ীতে আগুন লেগে বাড়ী-ঘরসহ সকল আসবাবপত্র পুড়ে গেছে। দুর্বৃত্তদের দেয়া আগুনে তার বাড়ী-ঘর ও ঘরে থাকা স্বর্ণালঙ্কার, নগদ টাকা, প্রয়োজনীয় কাগজপত্র, আসবাবপত্রসহ সকল জিনিসপত্র পুড়ে প্রায় ১৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন বাড়ীর মালিক নাট্যকর্মী জুয়েল রানা।


























