লক্ষ্মীপুর-২ আসনের এমপি পাপুলের সংসদ সদস্যপদ বাতিল
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:৫৭:১৪ অপরাহ্ন, সোমবার, ২২ ফেব্রুয়ারী ২০২১
- / ১৬৮১ বার পড়া হয়েছে
মানব ও অর্থ পাচারের দায়ে কুয়েতে সাজাপ্রাপ্ত লক্ষ্মীপুর-২ আসনের এমপি কাজী শহিদ ইসলাম পাপুলের সংসদ সদস্যপদ বাতিল করা হয়েছে। আজ সংসদ সচিবালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে।
জানা গেছে, বিষয়টি নিয়ে স্পিকার ড. শিরিন শারমিন চৌধুরী সংসদ সচিবালয়ে কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে কুয়েত থেকে পাঠানো কাজী শহিদ ইসলাম পাপুলের মামলার ৬১ পৃষ্ঠার রায়ের কপি পর্যালোচনার ভিত্তিতে বহুলালোচিত এবং বিতর্কিত কাজী শহিদ ইসলাম পাপুলের সদস্য পদ বাতিলের চুড়ান্ত সিদ্ধান্ত হয়। অর্থ ও মানব পাচারের মামলায় গত ২৮ জানুয়ারি কাজী শহিদ ইসলাম পাপুলকে চার বছরের সশ্রম কারাদণ্ড দেয় কুয়েতের আদালত। পাশাপাশি তাকে ১৯ লাখ কুয়েতি রিয়াল বা ৫৩ কোটি টাকা জরিমানাও করা হয়। স্বাধীনার পর বাংলাদেশের ইতিহাসে কোনো সংসদ সদস্যের বিদেশে আটক ও ফৌজদারি অপরাধে সাজা হওয়ার পর পদ হারানোর ঘটনা এটিই প্রথম।

























