গোপনে সৌদি সফরে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু
- আপডেট সময় : ০৯:২৭:১৯ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২০
- / ১৮৩০ বার পড়া হয়েছে
গোপনে সৌদি আরব সফর করে দেশটির যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে বৈঠক করেছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।
একই সময়ে দেশটিতে পূর্ব-পরিকল্পিতভাবে সফররত মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেওর সঙ্গেও ত্রিপক্ষীয় বৈঠকে অংশ নেন তিনি। রোববার ইসরাইলের বিভিন্ন গণমাধ্যম এ খবর প্রকাশ করে। ওই বৈঠকে ইসরাইলি গোয়েন্দা সংস্থা মোসাদের প্রধান ছিলেন বলেও জানা গেছে। ওয়াশিংটন পোস্ট জানায়, এটি প্রথম কোনো ইসরাইলি প্রধানমন্ত্রীর সৌদি আরব সফর। ইসরাইলের প্রভাবশালী সংবাদ মাধ্যম হারেৎজ জানিয়েছে, এভিয়েশন ট্র্যাকিং ডাটায় দেখা গেছে, একটি ব্যক্তিগত জেট বিমান নিয়ে ইসরাইলের রাজদানি তেলাবিব থেকে সৌদি আরবের নিওম শহরে পৌঁছান নেতানিয়াহু। রোববার সেখানেই যুবরাজ এবং মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে তার সাক্ষাতের কর্মসূচি নির্ধারিত ছিল। বিমান চলাচলের তালিকায় দেখা যায়, ইসরাইল থেকে বিমানটি সরাসরি সৌদি মেগাসিটি নিওমে গেছে এবং পাঁচ ঘণ্টা পরে সেটি আবার ফেরত এসেছে। সৌদী সাংবাদিক খালাফ হত্যায় যুবরাজ মোহাম্মদ বিন সালমান বর্তমানে মার্কিন-ইসরায়েলী চক্রের ব্ল্যাকমেইলে জিম্মি হয়ে পড়েছে।


























