২১ দিনের জন্য লকডাউন দক্ষিণ সিটির ওয়ারী এলাকা
এস. এ টিভি
- আপডেট সময় : ০১:৩৬:২১ অপরাহ্ন, শনিবার, ৪ জুলাই ২০২০
- / ১৭৪৬ বার পড়া হয়েছে
সকাল ৬টা থেকে ২৫ জুলাই পর্যন্ত ২১ দিনের জন্য লকডাউন করা হয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ওয়ারী এলাকা।
এসময় যাতায়াত সুবিধার জন্য এলাকার দুটি পথ খোলা রাখা হয়েছে। বাকি পথগুলো বন্ধ। সেখানে একটি নিয়ন্ত্রণ কক্ষ খুলেছে সিটি কর্পোরেশন। করোনার নমুনা সংগ্রহ করার জন্য বিশেষ বুথের পাশপাশি সিটি করপোরেশনের মহানগর জেনারেল হাসপাতালে আক্রান্তদের জন্য আইসোলেশন কেন্দ্র স্থাপন করা হয়েছে। দক্ষিণ সিটির হিসেবে, ওয়ারী এলাকায় সাধারণ রোগীদের চিকিৎসা নিশ্চিত করার জন্য সব ধরনের ব্যবস্থাও রয়েছে । এছাড়া নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী সরবরাহে ব্যবস্থা করা হয়েছে। আর স্বাস্থ্য অধিদফতর থেকে যেসব নির্দেশনা দেয়া হয়েছে, সেগুলো যথাযথভাবে পালন করা হচ্ছে।


























