১১হাজার কোটি টাকা লুটেরা আওয়ামী ক্যাডার বেতারে ভিআইপি
- আপডেট সময় : ০২:৫১:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জুন ২০২৬
- / ১৫৫৫ বার পড়া হয়েছে
বিশ্বকাপ ফুটবল ও অষ্ট্রেলিয়ার ক্রিকেট ম্যাচে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগে মামলার আসামি চৌধুরী জাফরুল্লাহ শরাফত বেতারের পক্ষে ধারাভাষ্য দেবে। ১১ হাজার কোটি টাকা লুট ও বিদেশে পাচারের অভিযোগে দুদকের তদন্ত চলছে গোপালগঞ্জের হাসিনার প্রিয়ভাজন চৌধুরী নাফিস শরাফত ও তার ভাই ক্রীড়া ধারা ভাষ্যকার চৌধুরী জাফর উল্লাহ শরাফতের বিরুদ্ধে। এখন বর্তমান সরকারের নাম করে অর্থ লুটেরা চৌধুরী জাফরুল্লাহ শরাফত উল্লাহকে সসম্মানে বেতারের ধারাবর্ণনা করার আমন্ত্রণ জানানো হয়েছে। গোপালগঞ্জের বাসিন্দা হওয়ায় দাপটের সাথে গত ১৭ বছর প্রতিটি খেলায় এই শরাফত ধারা বর্ণনা করেছে। প্রতিটি খেলায় দেশের বাইরে গিয়ে অজস্র টাকা আয় করেছে। সাংবাদিকতার অভিজ্ঞতা না থাকলেও হাসিনা শরাফতকে দৈনিক বাংলার সম্পাদক করেছিল। তার ভাই নাফিস শরাফত ৩ টি ব্যংকের পরিচালক ও চেয়ারম্যান ছিল। ৫ আগষ্টের পর শরাফতকে ধারা বর্ণনা থেকে বাদ দেয়া হয়েছে। বেতারের এক সুত্র বলছে তার জন্য একজন মন্ত্রী জোর তদ্বির করছে। মন্ত্রীরা কি ফ্যাসিস্ট পূনর্বাসনে তদ্বিরে নেমে পড়লেন? এই ফ্যাসিস্টদের জন্য যেই তদ্বির করুক প্রধানমন্ত্রীর এইগুলো অবশ্যই খেয়াল করা উচিৎ। উল্লেখ্য ২০০৪ খ্রীস্টব্দে জনৈক কুমার কল্যাণ নামে এক ধারাভাষ্যকারকে ভূয়া মেজর জেনারেল পরিচয়ে বেতারের ডিজেকে ফোন করে চৌধুরী জাফর উল্লাহ শরাফত বিদেশে ধারাভাষ্য করতে গিয়েছিল। পরবর্তীতে অভিযোগে তদন্ত হলে ঘটনাটি সত্য প্রমাণ হয়। ভুয়া পরিচয় দিয়ে ফোন করে সে বিভিন্ন অপকর্ম করেছে বলে গুরুতর অভিযোগ তার বিরুদ্ধে যার প্রতিবেদন বেতারে আছে।
























