হরমুজ উত্তেজনায় ইরানের দক্ষিণে ফের মার্কিন হামলা
এস. এ টিভি
- আপডেট সময় : ০২:০৪:৩৬ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬
- / ১৫৩৮ বার পড়া হয়েছে
হরমুজ প্রণালি নিয়ে অচলাবস্থার জেরে ইরানের দক্ষিণাঞ্চলে দ্বিতীয় দফা হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এতে একজন নিহত ও দুজন আহত হয়েছে।
বন্দর আব্বাস, সিরিক ও জাস্ক বন্দর নগরী এবং কেশম দ্বীপে বিস্ফোরণে শব্দ পাওয়া গেছে। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ খবর জানানো হয়। এতে বলা হয়, মার্কিন সামরিক বাহিনী ইরানে অন্তত ১৪০টি লক্ষ্যবস্তুতে আঘাত হানার একদিন পর এসব হামলা চালানো হলো।
এদিকে, হরমুজ প্রণালি জাহাজ চলাচলের জন্য খোলা রয়েছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে, ইরান জানিয়েছে, স্থিতিশীলতা না ফেরা পর্যন্ত গুরুত্বপূর্ণ এ সামুদ্রিক পথটি বন্ধ থাকবে।
এর আগে যুক্তরাষ্ট্রের প্রথম দিনের হামলার জবাবে বাহরাইন, কুয়েত, ওমান, কাতার ও জর্ডানে অবস্থিত মার্কিন ঘাঁটিতে পাল্টা হামলা চালায় তেহরান।
























